বাংলা সংবাদ ডেস্ক
১৮ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে প্যারেড’। ১৭ মে আয়োজিত এ প্যারেডে লাল-সবুজের পতাকা হাতে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা অনুষঙ্গে সাজানো এ আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

প্যারেডে অংশ নেন কংগ্রেস, স্টেট ও সিটি কাউন্সিলের বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি। অতিথিদের মধ্যে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান টম সোউজি, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ, স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ এবং সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। তারা বহুজাতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অবস্থান ও অবদানের প্রশংসা করেন।

 

আসন্ন নির্বাচনে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী শামসুল হকও সমর্থকদের নিয়ে প্যারেডে অংশ নেন। আয়োজক কমিটির চেয়ারম্যান ও ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক পর্যায়ের ১২০টিরও বেশি সংগঠন এ প্যারেডে অংশ নেয়।

 

নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারাও প্যারেডে বিশেষ আকর্ষণ ছিলেন। আমেরিকায় দক্ষিণ এশীয়দের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের ব্যস্ততম ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে প্যারেডটি ৩৭ এভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত অতিক্রম করে। পুরো পথজুড়ে যান চলাচল বন্ধ রেখে নিরাপত্তার দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা।

 

সুশৃঙ্খল এ আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন অভিনেতা, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ফ্লটে অংশ নেন। প্রবাসী সাংস্কৃতিক সংগঠনগুলোর শিল্পীরা নাচ ও গানের পরিবেশনায় প্যারেডকে প্রাণবন্ত করে তোলেন। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ভিনদেশিরাও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য উপভোগ করেন।

 

গত বছর প্যারেডে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস অংশ নিলেও এবার মেয়র জোহরান মামদানির অনুপস্থিতিতে অনেক প্রবাসী হতাশা প্রকাশ করেন। তাদের মতে, মামদানির বিজয়ে বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

 

 

এবারের প্যারেডে গ্র্যান্ড মার্শাল ছিলেন কমিউনিটি লিডার এম আজিজ ও এম এম শাহীন। ১৯৮৭ সালে নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রাঙ্গণ থেকে প্রথম বাংলাদেশ ডে প্যারেড আয়োজন করেছিল ‘রূপসী বাংলা টিভি’। সেই টিভির পরিচালক আনিসুজ্জামান খোকন এবার ৩০০ সিসির মোটরসাইকেল চালিয়ে প্যারেডে অংশ নেন। এছাড়া ২০০০ সালে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এস্টোরিয়া পার্কে আয়োজিত প্যারেডের অন্যতম সংগঠক ফখরুল আলম অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্যারেড আয়োজনে আর্থিক সহায়তাকারীদের মধ্যে ছিলেন আব্দুল কাদের ভূইয়া শিশির, নূরুল আজিম, শাহনেওয়াজ, মইনুজ্জামান ও মইনুল ইসলাম। প্যারেড শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য পর্ব সঞ্চালনা করেন গিয়াস আহমেদ ও ফাহাদ সোলায়মান।

 

আয়োজকদের ভাষ্য, এ প্যারেডের মাধ্যমে বহুজাতিক সমাজে বাংলাদেশিদের অবস্থান আরও দৃশ্যমান করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তবে নিউইয়র্ক অঞ্চলের বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র কর্মকর্তাদের অনুপস্থিতি এবং জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের অংশগ্রহণ না থাকায় সচেতন মহলের কেউ কেউ আয়োজনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০