২৫ জানুয়ারী ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন আঙিকে টাইম টেলিভিশনের ওয়েব সাইট উদ্বোধন

যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মুখপত্র হিসেবে দেশ ও প্রবাসের জনপ্রিয় টেলিভিশন টাইম টিভি প্রতিষ্ঠার অষ্টম বর্ষে কর্তৃপক্ষ কমিউনিটি সেবায় আরো সম্পৃক্ততার প্রতিশ্রুতি পূর্নব্যক্ত করেছে। দর্শক-শ্রোতাদের দাবীর প্রেক্ষিতে টাইম টিভির ওয়েব সাইট নতুন আঙ্গীকে সাজানো হয়েছে। সংযুক্ত করা হয়েছে নতুন নতুন অনুষ্ঠান। পাশাপাশি কমিউনিটির পক্ষ থেকেও টাইম টিভিকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শুভান্যুধায়ীগণ।

টাইম টিভির অষ্টম বর্ষপূর্তী আর ইংরেজী নতুন বছর ঘিরে নতুন আঙ্গীকে চালু করা হলো চ্যানেলটির ওয়েব সাইট। এ উপলক্ষ্যে গত ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সিটির এস্টেরিয়াস্থ চ্যানেলটির নিজস্থ স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে লাইভ অনুষ্ঠানে এর ঘোষণা দেন টাইম টিভির সিইও আবু তাহের।

টাইম টিভির নিউজ প্রেজেন্টার দিমা নেফার তিতির উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটি সেবায় চ্যানেলটির ভূমিকার কথা তুলে ধরে এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু ও রবার্ট জ্যাকসন ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন সিটির টওয়ার হ্যামলেটস-এর কাউন্সিলর এবং সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, বিশিষ্ট মর্টগেজ লোন স্পেশালিষ্ট জান ফাহিম, প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ বদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, এটর্নী নাজমুল আলম, মূলধারার রাজনীতিক এটনী মঈন চৌধুরী, প্রফেসর এহতেশামুল হক, ডা. মনজুর মোর্শেদ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বিশিষ্ট ব্যবসায়ী কাজী হেলাল আহমেদ, ইশতিয়াক আলম, কমিউনিটি লীডার আব্দুস শহীদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ফেরদৌস খান ও মোহাম্মদ সাইফুল ইসলাম, ট্যাক্স ইনরোলমেন্ট এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এ কাশেম, মামুন টিউটোরিয়াল-এর প্রিন্সপ্যাল শেখ আল মামুন, মোহাম্মদ চিশতি সিপিএ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাজেদা উদ্দিন, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সর মোহাম্মদ টিপু সুলতান, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও সেলিম ইব্রাহীম, টাইম টিভির নিউজ প্রেজেন্টার ফারহানা সালাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক মিনিস্টার (প্রেস) এম মুহাদ্দেস, বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দীন নাসের, নিউইয়র্ক কাগজ.কম সম্পাদক আফরোজা ইসলাম, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা, সঙ্গীত শিল্পী ত্রিনিয়া হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আনুষ্ঠানে টাইম টিভির আগামী কর্মসূচী তুলে ধরেন বিজনেস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হাসিফ রাশিদ। এছাড়াও অনুষ্ঠানে টাইম টিভি’র ওয়েব সাইট নিয়ে বিস্তারিত তুলে ধরেন ‘আইটি এন্ড ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের এক্সকিউটিভ মোহাম্মদ ফারুক হোসেন।

সবশেষে নতুন বছর উপলক্ষ্যে অতিথিদের নিয়ে টাইম টিভির কেক কাটেন সিইও আবু তাহের এবং বাংলা পত্রিকা’র কেক কাটেন বার্তা সম্পাদক হাবিব রহমান। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্টজনদেও পক্ষ থেকে আবু তাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১০

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১১

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১২

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১৩

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৪

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৫

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৬

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৭

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৮

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৯

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

২০