ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।ব্যাক্তিগত জীবন ও অনন্য বিষয় নিয়ে প্রায় আলোচনায় থাকেন এই অভিনেত্রী। ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে এবার ঢাকায় আসছেন শ্রীলেখা।
শ্রীলেখা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন ।এছাড়ও নিজের তৈরি করা ছবি নিয়ে জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন তিনি। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা এই খবর নিশ্চত করেন ।
এছাড়াও এই অভিনেত্রী ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। তবে ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।এইদিকে ওই পোস্টের কমেন্ট সেকশরনে বাংলাদেশের অনেকেই শ্রীলেখাকে স্বাগতম জানিয়েছেন।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। ২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয়দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।
মন্তব্য করুন