বাংলা সংবাদ ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান ইস্যুতে ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানে ছাত্র–জনতা শহীদ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি জানিয়েছে, যেসব থানা এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র–জনতা শহীদ হয়েছেন, সেসব থানার ওসিদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে জেলার পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে তাঁদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।

 

 

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন এবং একাধিক কর্মসূচির ঘোষণা দেন।রিফাত রশিদ বলেন, তাঁদের দ্বিতীয় কর্মসূচি হিসেবে ইমডেমনেটির যে অর্ডিন্যান্স রয়েছে, তা রাষ্ট্রপতির মাধ্যমে নিশ্চিত করতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অবিলম্বে মতবিনিময় করা হবে। প্রয়োজনে চাপ প্রয়োগ করে হলেও এই অধ্যাদেশ জারি করাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধ্য করবে। তিনি বলেন, কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না এবং আন্দোলন এখন অ্যাকশনের দিকে এগিয়ে যাচ্ছে। এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান।

 

 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের নেতা মাহদী হাসানকে কেবল জামিন নয়, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, শ্রমিক ও জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে।

 

 

তৃতীয় দাবিতে বলা হয়, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সব কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে। একই সঙ্গে তাঁদের সম্মাননা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। কর্মক্ষেত্রে তাঁদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে পদায়নের দাবিও তোলা হয়।

 

 

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাহদী হাসানের জামিন প্রসঙ্গে রিফাত রশিদ বলেন, মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি, একটি মামলায় কেবল জামিন দেওয়া হয়েছে। ফলে তাঁদের প্রথম দফা দাবি এখনো পূরণ হয়নি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে আন্দোলনকর্মীদের সরব উপস্থিতি এবং বক্তব্যে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা স্পষ্টভাবে ফুটে ওঠে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০