৪ জুন ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে হামজার গোলে বাংলাদেশের জয়

দেশের ফুটবলে এক জোয়ার এসেছে। যার নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলারের ঘরের মাঠে অভিষেক হয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নবরূপে ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামও। কানায় কানায় দর্শক ভরা ম্যাচে গোলও করেছেন হামজা। বাংলাদেশ ফুটবল ভেসেছে ২-০ গোলে জয়ের জোয়ারে।

 

 

ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। তার কাজ বল দখল করা, ট্যাকল করা। ম্যাচ নিয়ন্ত্রণে সহায়তা করা এবং ভালো কিছু পাস দেওয়া। ম্যাচ শুরু হতেই হামজা বল পুনরুদ্ধার করে ও ভালো একটা পাস দিয়ে গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলেন। গ্যালারিতে ঢোকা ভক্তরা আসন খুঁজে বসার আগে কিংবা টিভি দর্শকরা নড়েচড়ে বসতে না বসতেই উচ্ছ্বাস দ্বিগুন করেন বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ইংলিশ প্রবাসী।

 

 

ম্যাচের ৬ মিনিটে চোখ ধাঁধানো এক গোলে অন্যদের সঙ্গে পার্থক্য বুঝিয়ে দেন ৫ ফিট ১০ ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার। জামাল ভূঁইয়ার কর্ণার কিক বক্সের ঠিক মাঝ বরাবর যায়। হামজা লাফিয়ে কপালের মাঝ বরাবর নিঁখুত হেডে জালে পাঠিয়ে দেন বল। বাংলাদেশ ম্যাচে ১-০ গোলের লিড নেয়। এমনটা যেন সিনেমায় দেখা যায়। নাম ভূমিকায় অভিনয় করছেন নায়ক। নায়কোচিত সব কার্যক্রমে নামের স্বার্থকতার প্রমাণ দিচ্ছেন। হামজাও সেটাই করেছেন। ভুটানের বিপক্ষে ম্যাচটা যে হামজারই ম্যাচ। হামজা স্টেডিয়ামে ঢুকতেই, মাঠে নামতেই গ্যালারি থেকে যেমন স্লোগন ওঠে, তেমনি ব্যানারও দেখা যায় তার নামে। গোল করে নিজেকে নায়ক হিসেবেই প্রমাণ করেন তিনি।

 

 

নিয়ন্ত্রণ ও কর্তৃত্বে শেষ করা প্রথমার্ধে নজর ছিল বাংলাদেশের আরও একজনে। তিনি সৌদির ক্যাম্প থেকে বাদ পড়ে ইতালিতে ফেরত যাওয়া ফাহমিদুল ইসলাম। লেফট উইঙ্গে খেলা এই তরুণ অভিষেকে খারাপ করেননি। ভালো কটা পাস দিতে দেখা গেছে তাকে। প্রথমার্ধে গোলের দারুণ একটা সুুযোগও তৈরি করেন। হারানো বল ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টাও দিয়েছেন। তবে মানিয়ে নিতে কিছুটা ভুগতেও দেখা গেছে তাকে।

 

 

দ্বিতীয়ার্ধের শুরুতে হামজা-জামালসহ তিন পরবর্তন আনেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। মাঠে নামেন শেখ মোরসালিন ও ইব্রাহিমকে। প্রথমার্ধে ছন্নছাড়া ভুটানকে দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। বক্সের বাহির থেকে সোহেল রানার জোরের ওপর নেওয়া শট জালে জড়ালে উল্লাসে মাতেন স্বাগতিকরা।

 

 

ভুটান যেন এরপর টের পায় কিংবা বুঝিয়ে দেয় হামজা থাকা ও না থাকার পার্থক্য। দ্বিতীয়ার্ধে তারা কিছুটা বলের দখল পায়। পাল্টা আক্রমণ তোলার চেষ্টা করে। শেষ বাঁশির আগে গোল দেওয়ার সুযোগও পেয়ে যায়। কিন্তু গোলরক্ষক মিতুল মারমা নিজের গোলবার অক্ষত রাখার দায়িত্ব পালন করেন। ফিরিয়ে দেন ম্যাচে ভুটানের নেওয়া সেরা ও শেষ সুযোগ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রস্তুতি সারল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০