বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোপা আমেরিকার উদ্বোধনীতে হবে জমকালো আয়োজন

জমকালো আয়োজনে কোপা আমেরিকা শুরুর করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা-কানাডা ম্যাচের আগে নাচে-গানে দর্শকদের মাতাবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা। যেখানে সবচেয়ে বড় আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা ও ফেইডের কনসার্ট। ইতোমধ্যে শেষ হয়ে গেছে উদ্বোধনী ম্যাচের সব টিকিট।

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়নি এখনও, ইউএসএ পর্ব শেষ করে খেলা এখন ওয়েস্ট ইন্ডিজে চললেও নিজেদের প্রথম আসরেই দল সুপার এইটে থাকায় আনন্দের জোয়ার বইছে দেশটিতে। এর মাঝেই আরও একটা মেগা ইভেন্ট শুরু করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র।

ইউরোপিয়ান ক্লাব ফুটবল শেষ হয়েছে কিছুদিন আগেই। ইতোমধ্যে জার্মানিতে শুরু হয়েছে গেছে জমজমাট ইউরো চ্যাম্পিয়নশিপও। শুক্রবার (২১ জুন) ভোরে শুরু হতে চলেছে লাতিন অঞ্চলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। আর এই টুর্নামেন্টকে ঘিরে উৎসব চলছে যুক্তরাষ্ট্রে। ৪৮তম আসরের ওপেনিং নিয়েও থাকছে নানা আয়োজন।

কানাডার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। বিশ্ব চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়াদের খেলা দেখতে ইতোমধ্যে শেষ হয়ে গেছে ৭১ হাজার ধারণ ক্ষমতার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামের সব টিকিট। শুধু ম্যাচ দিয়েই নয়, ওপেনিংয়ে জমকালো আয়োজনে দর্শকদের আনন্দ দেয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র।

ম্যাচের আগে মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন ওই অঞ্চলের চলচিত্র ও সংগীত জগতের তারকারা। সবচেয়ে বড় আকর্ষণ কোলম্বিয়ার ফেইডের কনসার্ট। ফেইড বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন গায়ক, সুরকার এবং গীতিকার। দক্ষিণ ও উত্তর আমেরিকা অঞ্চলের বড় বড় ইভেন্টে তার চাহিদা অনেক। তাই তার গান দিয়েই আসর শুরু করবে কনমেবল। পারফর্ম করবেন জনপ্রিয় গায়িকা সাকিরা।

মূলত কোপা আমেরিকায় অংশ নেয় দক্ষিণ আমেরিকার ১০-১২টি দেশ। খেলায় হয় এই অঞ্চলের দেশগুলোতেই। তবে, ২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখে এই টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাই এবারের আসরে যুক্ত হয়েছে কনকাকাফের ৬টি দেশ। শুধু তাই নয়, বেসবলের দেশে ফুটবলকে জনপ্রিয় করা ছাড়াও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০