বাংলা সংবাদ ডেস্ক
১১ জুন ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬’। আর্চি স্পিগনার পার্কে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ। রোববার (৭ জুন ২০২৬) অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি অংশ নেন। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, খাবার, পোশাক এবং ব্যবসায়িক উদ্যোগের সমন্বয়ে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠানে নিউইয়র্কের মূলধারার রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের এমন বৃহৎ আয়োজনকে কমিউনিটির জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সৈয়দ, নিউইয়র্ক স্টেট সিনেটর লিরয় কমরি, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান অ্যালিসিয়া এল. হাইন্ডম্যান, নিউইয়র্ক সিটি মেয়রের এমডব্লিউবিই অফিসের সিনিয়র অ্যাডভাইজার দিলীপ চৌহানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

 

এ ছাড়া ডেমোক্র্যাট কুইন্স কাউন্টি মেম্বার ফাহাদ সোলাইমান, আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী, গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্সের চেয়ারম্যান মিজান চৌধুরী, উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। মেলা প্রাঙ্গণে খাবার, পোশাক, গহনা, লাইফস্টাইলসহ বিভিন্ন পণ্যের ১১৩টি স্টল ছিল। দর্শনার্থীরা দেশীয় খাবার, ফ্যাশন সামগ্রী ও বিভিন্ন ব্যবসায়িক পণ্য উপভোগ করেন। শিশুদের জন্য বিশেষ কিডস জোনও ছিল, যা পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করে।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাদিয়া খন্দকার ও মুক্তা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন প্রতীক হাসান, নাজু আখন্দ, ডিজে রাহাত, পারভেজ সাজ্জাদ, তৃনিয়া হাসান, কামরুজ্জামান বকুল, সুজন আরিফ ও রেশমি মির্জা। তাদের পরিবেশনায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উৎসব গ্রুপ জানিয়েছে, বাংলাদেশি সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং প্রবাসী কমিউনিটির পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।

 

এই বৃহৎ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল হিলসাইড হোন্ডা, উৎসব গ্রুপ ও সিলেক্ট ডিলার সার্ভিস। পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে ছিল আশা হোম কেয়ার ও গোল্ডেন এজ হোম কেয়ার। প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে ছিল প্রেমস কালেকশন, ফ্রেশ ফুড, মোতেজেদি সিপিএ পি.সি. ও কেএ এক্সিডেন্ট ল অফিস অব কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পি.সি.।

 

গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে ওয়াও এক্সপ্রেস, জে১ ড্রাইভার্স ট্রেনিং, জমজম ট্রাভেল ইউএস, টেসলা টেক অটো বডি শপ, নুরুজ্জামান সরদার, তাসমিয়াহ এ. চৌধুরী ও জাকির এইচ. চৌধুরী, অ্যাটর্নি মঈন চৌধুরী, সরওয়ার খান, ধানসিঁড়ি, সিটি লাইন, বুন কাবাব ওয়ালা এবং কাবাব বয়েজ। মেলার গুডউইল পার্টনার ছিল বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ও উইমেন অ্যান্ড ই-কমার্স।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০