বাংলা সংবাদ ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দী ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন কারাগারে নির্ধারিত বুথে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত কারাবন্দীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নিবন্ধিত ৫ হাজার ৯৬০ জন কারাবন্দী ভোটারের এই ভোটদান প্রক্রিয়া চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

 

কারাগার সূত্রে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাসহ ২২ জন বিশিষ্ট ব্যক্তি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। তাদের মধ্যে রয়েছেন– বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সাবেক সচিব ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ আরও অনেকে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কারাগারে বন্দিদের ভোট প্রদানের কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি জানান, ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার দেশের বিভিন্ন কারাগারে আজ থেকে ভোট দিচ্ছেন। ইতোমধ্যে ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার দেশের সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।  আইজি প্রিজন আরও জানান, ভোট প্রদানের সময়সীমা আগে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় তা বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, সকাল ১১টা থেকে কারাগারের ১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বন্দিদের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। গণভোটেও ভোট দিচ্ছেন তারা। উল্লেখ্য, দেশের সব কারাগারের মধ্যে কেরানীগঞ্জেই সবচেয়ে বেশি (৬০০-এর বেশি) কারাবন্দী ভোটার রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

২

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৩

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৪

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৫

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৬

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৯

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১০

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১১

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১২

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৩

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৪

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৬

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৮

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৯

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২০