বাংলা সংবাদ ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এভারেস্টের চেয়ে ১০০ গুণ উঁচু পর্বত

ভূপৃষ্ঠের গভীরে এভারেস্টের চেয়েও ১০০ গুণ বড় দুই পর্বতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এভারেস্টের উচ্চতা যেখানে প্রায় ৮ দশমিক ৮ কিলোমিটার, সেখানে এই পর্বতগুলো প্রায় ১ হাজার কিলোমিটার উঁচু। পর্বত দুটি আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে, পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সংযোগস্থলে অবস্থান করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

বিজ্ঞানীরা ধারণা করছেন, এই পর্বতগুলো অন্তত ৫০ কোটি বছর পুরোনো। এমনকি সম্ভবত চার বিলিয়ন বছর আগে পৃথিবী গঠনের সময় থেকেই এগুলো অবস্থান করছে। গবেষণা দলের প্রধান, ডাচ বিজ্ঞানী ও ভূকম্পন বিশেষজ্ঞ ড. আরওয়েন ডিউস জানিয়েছেন, এই পর্বতগুলো কীভাবে তৈরি হয়েছে বা সেগুলো কি অস্থায়ী নাকি কোটি কোটি বছর ধরে একই স্থানে রয়েছে, সেটা এখনো স্পষ্ট নয়। গবেষণায় দেখা গেছে, এই পর্বতগুলো ঘিরে বিশাল একটি ‘টেকটোনিক সমাধিক্ষেত্র’ রয়েছে। ড. ডিউস ব্যাখ্যা করেছেন, সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে এক টেকটোনিক প্লেট অন্য প্লেটের নিচে সরে গিয়ে প্রায় ৩ হাজার কিলোমিটার গভীরে জমা হয়েছে। এই অঞ্চলেই পর্বতগুলো অবস্থান করছে। ভূমিকম্পের সময় সৃষ্ট কম্পন তরঙ্গগুলোর মাধ্যমে গবেষকরা ভূগর্ভস্থ এই পর্বতের অস্তিত্ব শনাক্ত করেন।

ড. ডিউস বলেছেন, “আমরা লক্ষ্য করেছি, এই জায়গায় ভূকম্পন তরঙ্গের গতি ধীর হয়ে যায়। এ থেকেই এ পর্বতগুলোর সন্ধান পাওয়া গেছে।”

গবেষণায় বলা হয়েছে, এই নতুন গঠনের আশপাশের টেকটোনিক প্লেটগুলোর তুলনায় পর্বতগুলো অনেক বেশি উষ্ণ। তবে আশ্চর্যজনকভাবে, এই পর্বতগুলোতে ভূকম্পন তরঙ্গের শক্তি হারানোর পরিমাণ অনেক কম। গবেষক সুজানিয়া তালাভেরা-সোজা জানিয়েছেন, “আমাদের প্রত্যাশার বিপরীতে, এই পর্বতগুলোতে তরঙ্গের শক্তি খুব কম নিঃশেষিত হয়। কিন্তু আশপাশের ঠাণ্ডা টেকটোনিক সমাধিক্ষেত্রে শক্তি দ্রুত হারিয়ে যায়।”

গবেষকরা আরও ব্যাখ্যা করেছেন, এই পর্বতগুলোর খনিজ দানা অনেক বড়, যা তরঙ্গের শক্তি শোষণ করতে কম সক্ষম। এটি প্রমাণ করে, এই পর্বতগুলো আশপাশের অঞ্চলগুলোর তুলনায় অনেক পুরোনো। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পর্বতগুলোর গঠন এবং বয়স সম্পর্কে আরও গবেষণা করলে পৃথিবীর গভীর অভ্যন্তরের অনেক অজানা তথ্য উন্মোচিত হবে। পৃথিবীর ইতিহাস এবং ভূতাত্ত্বিক গঠনের এই বিশাল অংশ সম্পর্কে নতুন ধারণা পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। এই গবেষণা আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ জগৎ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। এটি শুধু ভূতাত্ত্বিক গবেষণায় নয়, বরং মানুষের কৌতূহল মেটাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০