বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনইআইআর চালুতে বিলম্ব, ১ জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালুর দিনক্ষণ ১৫ দিন পিছিয়ে ১ জানুয়ারি করার ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আগের ঘোষণা অনুযায়ী তা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে চালুর ঘোষণা ছিল, যার প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে চালু থাকা মোবাইল ফোনের তথ্যভাণ্ডার এনইআইআর চালুর নতুন এ তারিখ জানায় বিটিআরসি।

 

এর আগে এনইআইআর এর বিরোধিতা করে ব্যবসায়ীদের দাবির মুখে সরকার দেশের বাজারে থাকা ফোনগুলো বেচা-বিক্রির জন্য ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়ায়। এ সময়ের মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ফোনগুলো বিক্রি করা যাবে, এই সময়ের পরে আর কোন অবৈধ ফোনকে নেটওয়ার্কে যুক্ত করতে দেওয়া হবে না।

 

 

সময় বাড়ানোর কারণ হিসেবে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি বলেছে, এনইআইআর পদ্ধতি চালুর জন্য এরই মধ্যে আমদানি করা সব অবিক্রিত বা তাদের হাতে থাকা (স্টক) মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সব মোবাইল ব্যবসায়ীদের। কিন্তু অনেকে এখন পর্যন্ত তা কমিশনে দাখিল করতে পারেনি। তাদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। “এ পরিপ্রেক্ষিতে অবিক্রিত ও স্থিত মোবাইল হ্যান্ডসেটের তথ্য নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল।”

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভূক্তির জন্য neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে তথ্য দিতে হবে। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছিলেন দেশেন আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায়ীরা। যারা নানা ‘অবৈধ রুটে কর ফাঁকি’ দিয়ে দেশে নিম্নমানের, ক্লোনড, রিফারবিশড ও পুরনো ফোন দেশের বাজারে ঢোকাচ্ছে বলে অভিযোগ সরকারের।

 

 

কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে সরকার এ পদ্ধতি কার্যকরের উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়। এনইআইআর চালু হলে দেশে অবৈধ পথে আসা ফোনগুলো আর ব্যবহার করা যাবে না। পাশাপাশি বন্ধ হয়ে যাবে অবৈধভাবে বিদেশ থেকে নিয়ে আসা পুরনো ফোনের ব্যবসাও। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বাধ্যবাধকতা কার্যকর হওয়ার পর কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে। তবে এনইআইআর চালু হওয়ার আগ পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহার হওয়া কোনো ফোনই বন্ধ হবে না।

 

 

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০