ফরহাদ খাদেম, কুষ্টিয়া
৫ নভেম্বর ২০২৪, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখানে যদি ভালোভাবে না পড়, তাহলে ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে পারবে না – ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছর তোমরা সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কর। তোমার সময়কে তোমরা নষ্ট করো না। সময় গেলে সাধন হবে না। এখানে যদি ভালোভাবে না পড়, ভবিষ্যৎ জীবনকে কিন্তু সুন্দর করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো, গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা হলো তোমার শ্রেণিকক্ষ। তোমার আর কোনো বিচরণক্ষেত্র আনন্দময় হতে পারে, কিন্তু এতো পবিত্র, এতো প্রোডাক্টিভ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষে কখনোই অনুপস্থিত থাকবে না।’
০৫ নভেম্বর (মঙ্গলবার ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ এবং এমবিএ ২০২২ ব্যাচের  বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তিনি নবীনদের উদ্দেশ্যে আরও বলেন, ‘শিক্ষকদের সাথে থাকবে তোমাদের সবচেয়ে ভালো সম্পর্ক। তোমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হবে শিক্ষকদের সঙ্গে। তোমার শিক্ষক তোমাকে কখনই মিসগাইড করবে না। আমরা সব কিছুই করি আমাদের ছাত্রদের জন্য। ভালো নাগরিক হও, ভালো মানুষ হও, এই প্রত্যাশা রইলো।’
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো এই বিশ্ববিদ্যালয় তোমাদের হৃদয়ে গ্রোথিত থাকবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। সৎ থাকবে, কঠোর পরিশ্রম করবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ এবং ব্যবস্থাপনা বিভাগের এলামনাই এসোসিয়েশন ফাউন্ডিং সেক্রেটারি আবু সায়েম খান।
বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন ও জাকিয়া পারভিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমান। আরও বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী, বিদায়ী এমবিএ ব্যাচের শিক্ষার্থী গোলাম রব্বানী, আবু সোহান ও স্বর্ণা সাহা।
অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং এমবিএ ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০