৩ অক্টোবর ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামে মুনাফা বণ্টনের পদ্ধতি

Bottles of cash with coins in saving money concept

আমরা যখন যৌথ ব্যবসা করি; তাতে লাভ-লোকসান থাকে। আর যৌথ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে লভ্যাংশকে স্পষ্টভাবে নির্ধারণ করা। লভ্যাংশ বণ্টনের ইসলামী কিছু নীতিমালা আছে। কারো প্রতি যেন বিন্দুমাত্র জুলুম না হয়; এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যদি যৌথ ব্যবসার মধ্যে একজন অন্যের সঙ্গে ন্যূনতম খিয়ানত করে তাহলে সেখানে আর বরকত থাকে না।

আবু হুরাইরা (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ বলেন, আমি দুই অংশীদারের মধ্যে তৃতীয় অংশীদার, যতক্ষণ তারা একে অন্যের সঙ্গে বিশ্বাঘাতকতা না করে। যখন এক অংশীদার অন্যের সঙ্গে খিয়ানত করে তখন আমি তাদের থেকে সরে যাই। ’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৩৮৩)

নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ না করা
যৌথ ব্যবসার মধ্যে মুনাফা বণ্টনের ক্ষেত্রে কেউ নির্ধারিত অঙ্ক শর্ত করতে পারবে না। অর্থাৎ দুজনের কোনো একজন বলে নিল যে আমাকে প্রতি মাসে এত হাজার (২০০০) টাকা দিতে হবে বা এ জাতীয় কোনো শর্ত করল। তাহলে সে ক্ষেত্রে এই চুক্তি বৈধ নয়; বরং এ ক্ষেত্রে জায়েজ পদ্ধতি হলো এভাবে চুক্তি করা যে একজন অর্ধেক বা এক-তৃতীয়াংশ নেবে, অন্যজন বাকি অর্ধেক বা দুই-তৃতীয়াংশ নেবে। (ফাতওয়ায়ে আলমগিরি : ২/৩০২)

পুঁজি অনুযায়ী মুনাফা বণ্টন
যৌথ ব্যবসার ক্ষেত্রে যদি এ ধরনের শর্ত করা হয় যে যার যত পুঁজি আছে সে হারে তাদের মধ্যে লভ্যাংশ বণ্টন করা হবে। তাহলে তা জায়েজ আছে। নিজ নিজ মূলধন অনুপাতে তাদের যৌথ সম্পদের মুনাফা বণ্টন করা হবে। চাই এ ক্ষেত্রে সবার অংশ সমান সমান হোক বা কম-বেশি হোক। (বাদায়েউস সানায়ে : ৬/৬২)

যে শ্রম দেবে তাকে বেশি লভ্যাংশ দেওয়া
যৌথ কারবারের ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে যে একজন ব্যবসায় সময় দেয়, অন্যজন দেয় না; তাহলে তাকে পুঁজি অপেক্ষা বেশি মুনাফা দেওয়া জায়েজ আছে। যেমন—খালেদ ও রাশেদ উভয়ে ১০ হাজার টাকা করে ব্যবসায় বিনিয়োগ করেছে। কিন্তু শ্রম শুধু খালেদ দিয়ে থাকে। তাহলে এ ক্ষেত্রে খালের দুই-তৃতীয়াংশ, আর রাশেদ এক-তৃতীয়াংশ এই শর্তে লভ্যাংশ বণ্টন করা জায়েজ আছে। (বাদায়েউস সানায়ে : ৬/৬৩)

শ্রমদাতাকে কম লভ্যাংশ দেওয়া
যৌথ ব্যবসার ক্ষেত্রে যদি একজন শর্ত করে সে কোনো শ্রম দেবে না। আর পাশাপাশি সে এভাবে শর্ত করে যে শ্রম না দেওয়া সত্ত্বেও সে তার সহকর্মী থেকে অতিরিক্ত মুনাফা নেবে। তাহলে তা বেশির ভাগ ওলামায়ে কেরামের মতে নাজায়েজ। অর্থাৎ খালেদ আর রাশেদ দুজনই ১০০০ টাকা করে ইনভেস্ট করেছে। কিন্তু রাশেদ সেখানে কোনো শ্রম দেবে না। তবে সে পুঁজির হার অপেক্ষা বেশি লভ্যাংশ নেবে। অর্থাৎ রাশেদ দুই-তৃতীয়াংশ নেবে আর খালেদ এক-তৃতীয়াংশ নেবে। তাহলে এ ধরনের চুক্তি বৈধ নয়। তবে যদি উভয়ে শ্রম দেয় সে ক্ষেত্রে এভাবে তারতম্য করে উভয়ের সম্মতিক্রমে মুনাফা বণ্টন করা জায়েজ আছে। (বাদায়েউস সানায়ে : ৬/৬৩)

শ্রম না দেওয়া ব্যক্তিকে কম লভ্যাংশ দেওয়া
যৌথ ব্যবসার ক্ষেত্রে যে ব্যক্তি শ্রম দেবে না, তার জন্য মূলধনের হাড়ের চেয়ে কম মুনাফা নির্ধারণ করা জায়েজ আছে। এ ক্ষেত্রে এমন হবে, যে ব্যক্তি শ্রম দিচ্ছে সে সেই শ্রমের বিনিময়ে অতিরিক্ত মুনাফা গ্রহণ করছে। আর অন্যজন যেহেতু কোনো শ্রম দিচ্ছে না, তাই সে একটু কম মুনাফা নিচ্ছে। (বাদায়েউস সানায়ে : ৬/৬৩)

উভয়ে শ্রম দেওয়া সত্ত্বেও মুনাফা তারতম্য
যৌথ ব্যবসায় উভয়ে কাজ করার শর্ত থাকা সত্ত্বেও মুনাফার হার মূলধন থেকে যদি ভিন্ন হয়, তাহলে তা হানাফি মাজহাব অনুযায়ী জায়েজ। কারণ হাদিসে এসেছে, মূলধন অনুপাতে লোকসান বণ্টন করা হবে। আর মুনাফা বণ্টন করা হবে তাদের পরস্পর নির্ধারিত হার অনুপাতে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৫/৪)

তবে অন্য ইমামদের এ ক্ষেত্রে দ্বিমত আছে। তাঁরা যৌথ চুক্তি শুদ্ধ হওয়ার জন্য মূলধন অনুপাতে মুনাফা বণ্টন শর্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ-উৎসবে বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের ৫ম বর্ষপূর্তি উদযাপন

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১০

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১১

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১২

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৩

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৪

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৫

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৬

আনন্দঘরে বিপুল আনন্দ

১৭

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

২০