২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অরের মুকুট দেম্বেলের হাতে

বার্সেলোনার লামিন ইয়ামাল, নাকি পিএসজির উসমান দেম্বেলে, প্রশ্নটা ছিল অনেক দিন ধরেই। সে প্রশ্নের জবাব মিলল কিছুক্ষণ আগে। ইয়ামালকে অপেক্ষায় রেখে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলেই জিতলেন ২০২৫ সালের ব্যালন ডি’অর। সোমবার রাতে প্যারিসে থিয়াত্র দু শাতেলেতে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার হাতে নেন তিনি।

 

 

গেল মৌসুমে কোচ লুইস এনরিকের দলকে নিয়ে দেম্বেলে জিতেছেন ঐতিহাসিক চারটি শিরোপা। যার মধ্যে ক্লাবটির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ও রয়েছে।

 

 

পুরো মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স ছিল দারুণ। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি গোল করেছেন এবং ১৬টি অ্যাসিস্ট দিয়েছেন। তার নৈপুণ্যে পিএসজি জিতেছে লিগ ওয়ান, কুপ দ্য ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ।

 

 

চূড়ান্ত ভোটে দেম্বেলে এবং বার্সেলোনার লামিন ইয়ামাল ছিলেন শীর্ষ দুইয়ে। তৃতীয় স্থানে ছিলেন পিএসজির ভিতিনিয়া, এরপর ছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ ও বার্সেলোনার রাফিনিয়া। শীর্ষ দশে আরও ছিলেন আশরাফ হাকিমি, কিলিয়ান এমবাপ্পে, কোল পালমার, জিয়ানলুইজি দোন্নারুমা ও নুনো মেন্দেস।

 

 

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দেম্বেলে। মঞ্চে তিনি বলেন, ‘যা আমি অনুভব করছি, তা অসাধারণ। পিএসজির সঙ্গে এটা অবিশ্বাস্য এক বছর ছিল। আমি একটু নার্ভাস, এটা সহজ নয়। রোনালদিনহো আমাকে এই শিরোপা দিচ্ছেন, এটা বিশেষ কিছু। আমি ধন্যবাদ জানাই পিএসজিকে, যারা ২০২৩ সালে আমাকে দলে নিয়েছিল। ক্লাবের সভাপতি, পুরো দল ও স্টাফদের ধন্যবাদ। এটা এক অবিশ্বাস্য পরিবার। সভাপতি নাসের আমার কাছে বাবার মতো। লুইস এনরিকেও আমার ক্যারিয়ারে বাবার মতো ছিলেন। আমার সতীর্থদেরও ধন্যবাদ। এই ব্যক্তিগত পুরস্কার আসলে পুরো দলের জয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০