বাংলা সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরানের মুক্তির দাবিতে বাইডেনের কাছে চিঠি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি চেয়ে এবং দেশটির বৃহত্তর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আরেকটি চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্য।

 

চিঠিতে পাকিস্তানে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।চিঠিতে মার্কিন আইনপ্রণেতারা গত ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনে কারচুপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়মের অভিযোগ করেছেন এবং সরকারি সংস্থাগুলো পিটিআইকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলে উল্লেখ করেছেন।

 

কংগ্রেস সদস্যরা মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। তাঁর ব্যাপক গ্রেপ্তার, অবৈধ আটক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধের বিষয়টিও উল্লেখ করেছেন।

 

চিঠিতে ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করে তাঁকে অবৈধভাবে আটকে রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। চিঠিতে ইমরান খান ছাড়াও ইয়াসমিন রশিদ, শাহ মাহমুদ কোরেশির মতো পিটিআইয়ের অন্য জ্যেষ্ঠ নেতাদের এক বছরের বেশি সময় ধরে আটক রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে।কংগ্রেস সদস্যরা ইসলামাবাদে মার্কিন দূতাবাসের নীতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। চিঠিতে প্রেসিডেন্ট বাইডেনকে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইমরান খানসহ রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত অক্টোবরে ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে আরেকটি চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক আইনপ্রণেতা।

 

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গত বছরের মে মাসে গ্রেপ্তার করা হয় তাঁকে। বর্তমানে তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রাখা হয়েছে।সামরিক নাকি বেসামরিক আদালতে বিচার করা হবে, তা নিয়ে গুঞ্জন চলছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করা হয়নি। দ্য ডন জানিয়েছে, ইমরান খানের বিচার নিয়ে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের উদ্বেগের মুখে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একটি চিঠি দিয়েছেন। লেবার পার্টির এক সদস্য বরাবর লেখা ওই চিঠিতে ল্যামি বলেছেন, ইমরান খানকে সামরিক আদালতে বিচার করা হবে, এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।গত শনিবার পিটিআই নেতা সায়েদ জুলফি বুখারি ওই চিঠি জনসমক্ষে এনেছেন। তিনি ডনকে বলেছেন, ল্যামির এ চিঠি ইঙ্গিত দেয়, কোনো বৈধ গণতান্ত্রিক সরকারে সামরিক আদালত থাকতে পারে না, এমন বিষয়কে মূল্য দেয় যুক্তরাজ্য সরকার।

 

১১ নভেম্বর লেবার পার্টির আইনপ্রণেতা কিম জনসনকে লেখা চিঠিতে ল্যামি বলেছেন, ‘পাকিস্তানের বিচারপ্রক্রিয়া তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা খুব স্পষ্ট বলেছি যে পাকিস্তানি কর্তৃপক্ষকে তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে সুষ্ঠু বিচার, যথাযথ প্রক্রিয়া এবং মানবিক আটকের অধিকার।’ ল্যামি আরও বলেন, এটা ইমরান খানসহ সব পাকিস্তানি নাগরিকের জন্য প্রযোজ্য।গত মাসে যুক্তরাজ্যের বিভিন্ন দলের ২০ এমপি পররাষ্ট্রমন্ত্রী ল্যামির কাছে ইমরানের মুক্তিতে ব্যবস্থা নিতে চাপ দেওয়ার জন্য চিঠি লেখেন। লিভারপুল রিভারসাইডের এমপি কিম জনসনসহ কয়েকজন এমপি মিলে ক্যাবিনেট মন্ত্রী ডেভিড ল্যামির কাছে লেখা চিঠিতে যুক্তি দেন, ইমরানকে আটক রাখার কোনো আইনি ভিত্তি নেই এবং তাঁকে আটক মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০