১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অল্পের জন্য হেরে গেলেন হিরো আলম

ছবি:সংগৃহীত

অবশেষে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে অল্পের জন্য হেরে গেছেন ।

ভোট গণনা শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, জাপার নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র আব্দুল মান্নানসহ ১১ জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র কামরুল হাসান জুয়েল, জাপার শাহীন মোস্তফা কামালসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেন হিরো আলম।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯। আর বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার চার লাখ ১০ হাজার ৭৪৩ জন।

বগুড়া-৪ (কাহালু – নন্দীগ্রাম) শূন্য আসনের ১১২টি কেন্দ্রে জাসদ প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪ শত ৫ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৫ শত ৭১।

বগুড়া-৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বহুল আালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মাত্র ৯০৪ ভোটে পরাজিত হয়েছেন।

অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৪৩ কেন্দ্রের মধ্যে ৮৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকার প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৭৫ ভোট। এই আসনে চার হাজার ২৩৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০