বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থনীতিতে শক্তি জোগাতে আইএমএফ দিচ্ছে ১.৩ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় করেছে। সংস্থাটির বোর্ড সভায় সোমবার (২৩ জুন) এই অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হয় ১২ মে অনুষ্ঠিত ‘স্টাফ লেভেল এগ্রিমেন্ট’-এর আলোচনার ভিত্তিতে।

 

ওই বৈঠকে আইএমএফ বাংলাদেশের অনুরোধে একসঙ্গে দুই কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড়ে সম্মতি দেয়। এর আগে তিন কিস্তিতে আইএমএফ বাংলাদেশকে ২ দশমিক ৩১ বিলিয়ন ডলার দিয়েছে। আর গত ১২ মে সমঝোতার পর আইএমএফ এক বিবৃতিতে জানায়, আগামী ২৩ জুন অর্থ ছাড় করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, আমরা আইএমএফের ঋণ ছাড়ের তথ্য পেয়েছি। তাদের চুক্তি অনুযায়ী ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে এই সিদ্ধান্ত নেয় বোর্ড।

 

তিনি জানান, বৈঠক শেষে আইএমএফ তা ওয়েবসাইটে প্রকাশ ও বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক ই-মেইল পাঠাবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আইএমএফ থেকে অর্থ ছাড় নিশ্চিত করতে কিছু সময় লাগে। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ অর্থ ছাড়ের ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। মুখপাত্রের দপ্তর জানায়, সোমবার মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, যা বিপিএম ৬ অনুযায়ী ছিল ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এখন নতুন ঋণ যোগ হলে রিজার্ভ বেড়ে দাঁড়াবে ২৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

 

জানা গেছে, জুন মাসের জন্য নিট আন্তর্জাতিক রিজার্ভ (NIR) লক্ষ্যমাত্রা আইএমএফ নির্ধারণ করেছিল ২০ দশমিক ১১ বিলিয়ন ডলার। তবে সেটি অর্জন কঠিন বিবেচনায় সরকার গত ১২ মে লক্ষ্যমান পরিবর্তনের প্রস্তাব দেয় এবং ১৮ বিলিয়ন ডলারের নিচে রাখার অনুমতি পায়। বর্তমানে এনআইআর হিসেবে রিজার্ভ রয়েছে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণের অর্থ যোগ হলে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়াবে সাড়ে ১৮ বিলিয়ন ডলারের মতো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি রিভাইজড লক্ষ্য পূরণ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০