২৯ জানুয়ারী ২০২৩, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০০ কোটির ক্লাবে শাহরুখের ‘পাঠান’

ছবি:সংগৃহীত

চার বছর পর পর্দায় ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’।

মুক্তির পরেই ছবিটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে। মাত্র চার দিনেই ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে সিনেমাটি।

বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘পাঠান’। এর মধ্যে শুধু ভারতেই আয় করেছে ৫৫ কোটি রুপি।

দ্বিতীয় দিন ৭০ কোটি রুপির ব্যবসা করে ‘পাঠান’। এ দিন শেষে ছবিটির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।

তৃতীয় দিনে ভারতের বাজারে ‘পাঠান’র আয় করেছে ৩৯ কোটি রুপি। মুক্তির চতুর্থ দিনে এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি।

এতে চতুর্থ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকারও বেশি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, চার দিনে বিশ্বব্যাপী ছবিটি ৪০০ কোটি রুপির গণ্ডি ছাড়িয়েছে ‘পাঠান’।
গেল ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি। বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান। তথ্য সূত্র ইন্ডিয়া টুডে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০