বাংলা সংবাদ ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসে ২৩৮ মিলিয়ন ডলার নিট লোকসান করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে মাত্র ১ দশমিক ৭ মিলিয়ন ডলার। সোমবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসানের বড় অংশ এসেছে ডিজিটাল সম্পদ, ডিজিটাল সম্পদের বিপরীতে জামানত এবং ইকুইটি সিকিউরিটিজে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারের অবাস্তবায়িত লোকসান থেকে। এ ছাড়া ঋণের মূলধনের সঙ্গে যুক্ত হওয়া পরিশোধ না করা সুদ বাবদ ১১ দশমিক ৭ মিলিয়ন ডলার এবং শেয়ারভিত্তিক পারিশ্রমিক বাবদ ৮ দশমিক ১ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

 

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮৯ শতাংশ বেড়েছে। তবে আয় বাড়লেও লোকসানের পরিমাণ ছিল আয়ের তুলনায় বহুগুণ বেশি। এসইসিতে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রায় পুরো আয়ই এসেছে মিডিয়া খাত থেকে। এর মধ্যে বিজ্ঞাপন থেকে আয় হয়েছে ১ দশমিক ৪৩ মিলিয়ন ডলার এবং সাবস্ক্রিপশন থেকে ১ লাখ ৭৯ হাজার ৫০০ ডলার।

 

২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির মোট নিট লোকসান দাঁড়িয়েছে ৬৪৪ মিলিয়ন ডলারে। এ সময়ে আয় হয়েছে মাত্র ২ দশমিক ৫ মিলিয়ন ডলার। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ার নাসডাকে ডিজেটি প্রতীকে লেনদেন হয়। সোমবার দিনের লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৮ শতাংশ কমে যায়। প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল, ভিডিও স্ট্রিমিং সেবা ট্রুথ প্লাস এবং ফিনটেক ব্র্যান্ড ট্রুথ ফাই।

 

গত এক বছরে প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সিসহ নতুন কয়েকটি খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে। চলতি মাসের ১ আগস্ট থেকে বিতর্কিত সাবস্ক্রিপশনভিত্তিক সেবা ট্রুথ এপিআইয়ের মাধ্যমে বাজারবিষয়ক তথ্য সরবরাহের ব্যবসাতেও প্রবেশ করেছে তারা।

 

ট্রুথ এপিআই বিনিয়োগকারীদের ট্রুথ সোশ্যালের পোস্টে দ্রুত প্রবেশের সুযোগ দেয়। ট্রাম্প নিয়মিতভাবে ট্রুথ সোশ্যালে শুল্কনীতি এবং ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মতো বাজারে প্রভাব ফেলতে পারে এমন নীতিগত বিষয়ে ঘোষণা দেন। সোমবার আয়সংক্রান্ত আলোচনায় ট্রাম্প মিডিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন জানান, ইতোমধ্যে ১০টি প্রতিষ্ঠান ট্রুথ এপিআইয়ের সেবা নিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত ফি দিচ্ছে বলে জানান তিনি।

 

তবে ট্রাম্পের পোস্টের বাজারে প্রভাব থাকলেও ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ২০২২ সালে চালুর পর থেকেই ট্রুথ সোশ্যাল এক্স ও ফেসবুকের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের তুলনায় পিছিয়ে রয়েছে। নিউইয়র্ক টাইমস সোমবার জানিয়েছে, অনলাইন ট্র্যাকিং প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ট্রুথ সোশ্যালে দর্শনার্থীর সংখ্যা এক-তৃতীয়াংশেরও বেশি কমেছে।

 

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০