২৫ জানুয়ারী ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২ নং ওয়ার্ড কাউন্সিলর এড. ছালেহ আহমেদ সেলিমের মতবিনিময় সভা

সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের (শাহজালাল উপশহর) দ্বিতীয় বারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. ছালেহ আহমেদ সেলিমের দু’দিন ব্যাপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি ) বেলিফ পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

সভায় কাউন্সিলর এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র এবং বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময় করেন। ২২ নং ওয়ার্ডকে কিভাবে আরো উন্নত করা যায় এই বিষয়ে এলাকার সকল শ্রেণীর মানুষের মতামত চান তিনি এই ওয়ার্ডকে আধুনিক স্মার্ট ওয়ার্ড তৈরি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

কাউন্সিলর বলেন, তিনি এলাকার কল্যাণে কাজ করে যাবেন এবং ২২ নং ওয়ার্ডের উন্নয়নে সমাজের অগ্রগতি নিয়ে কাজ করবেন।

তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ গড়তে ছাত্রদের বিকল্প নেই। তাই আদর্শ সমাজ গড়তে ছাত্রদের এগিয়ে আসতে হবে। তবে যারা বর্তমান সময়ে ছাত্র রাজনীতি করছে তা অচিরেই সমাজের ক্ষতি বয়ে আনবে। ছাত্র রাজনীতির নামে যারা  বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড করছে, অচিরে এই অপরাধমূলক রাজনীতি বন্ধ করে একটি মূলধারার রাজনীতিতে ফিরে আসতে ছাত্র সমাজকে অনুরোধ করেন তিনি।

সালেহ আহমেদ বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। তাই সমাজের শিকর অর্থাৎ পরিবার থেকেই এর সমাধানের উদ্যোগ নিতে হবে। আমাদের সমাজের মতো পারিবারিক বন্ধন পৃথিবীর কোথায়ও নেই। তাই পরিবার হতে পারে মাদকমুক্ত সমাজ গঠনে প্রথম সারির নেতৃত্বদানকারী তৃণমূল সংগঠন

প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সতর্ক থাকলেই আমরা একটি সুন্দর আদর্শ এবং উন্নয়নমূলক ওয়ার্ড গড়তে পারি বলে প্রত্যাশা ব্যক্ত করেন

ড্রেনেজ অব্যবস্থাপনার জন্য অতিবৃষ্টি পাহাড়ি ঢলে উপশহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জলাবদ্ধতা দূর করতে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন কাউন্সিলর।

উল্লেখ্য, সম্প্রতি বন্যায় সিলেট যখন পানিতে তলিয়ে গিয়েছিল তখনও কাউন্সিলর তার সর্বস্ব দিয়ে দুঃখি মানুষের পাশে ছিলেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক, ছাত্র সমাজ ও বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যসহ পেশাজীবি মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০