বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৭ নভেম্বর ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ সালে ব্যাংকের ছুটি বৃদ্ধি পেল

২০২৬ সালের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে।

 

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এ তালিকা অনুমোদন করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুসারেই এই ছুটি কার্যকর হবে। এর আগে ২০২৪ সালে ব্যাংকের ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন। ২০২৬ সালে ছুটির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ দিনে।

 

নতুন তালিকা অনুযায়ী, বছরের প্রথম সরকারি ছুটি শবেবরাত, এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। একই মাসে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও ছুটি থাকবে। শবেকদর উপলক্ষে ১৭ মার্চ ছুটি নির্ধারিত হয়েছে। এরপর জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থাকবে বন্ধ। ঈদের আগের দুই দিন, ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে পাঁচ দিনের ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে।
স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চৈত্রসংক্রান্তি ১৩ এপ্রিল (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার জন্য), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

 

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির মধ্যেও দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। আশুরা ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, জুলাই গণ-অভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর এবং দুর্গাপূজা ২০ ও ২১ অক্টোবর ছুটি থাকবে। বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবেও ব্যাংকগুলো বন্ধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০