বাংলা সংবাদ, স্পোর্টস ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫০ ম্যাচে ইয়ামালের অবস্থান, তখনকার মেসি কোথায় ছিলেন 

বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৮। এত অল্প বয়সেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে এমন উপস্থিতি স্বাভাবিকভাবেই বিস্ময় জাগাচ্ছে মাঠে তাঁর পারফরম্যান্স সেই বিস্ময়কে আরও গভীর করেছে আর সেখান থেকেই শুরু হয়েছে লিওনেল মেসির সঙ্গে তুলনা—যিনি একইভাবে বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠেছেন।

 

 

ইয়ামাল কি মেসির সেই পথেই এগোতে পারবেনএই প্রশ্ন এখন ঘুরছে ফুটবল অঙ্গনে। শুরুটা নিঃসন্দেহে চমকপ্রদ হলেওমেসির দীর্ঘদিনের অতিমানবীয় ধারাবাহিকতা ধরে রাখাই হবে ইয়ামালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেসির উচ্চতায় পৌঁছানো আদৌ সম্ভব কি নাতার উত্তর সময়ই দেবে। তবে এটুকু স্পষ্টফুটবলপ্রেমীরা এখন এক তরুণ প্রতিভার সম্ভাব্য রাজা হয়ে ওঠার যাত্রা প্রত্যক্ষ করছেন। যদিও ইয়ামাল নিজে বারবারই জানিয়েছেনতিনি মেসির ছায়ায় থাকতে চান নাবরং নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে চান। তবুও পরিসংখ্যান সামনে এলে এই তুলনা এড়ানো কঠিন হয়ে পড়ে

 

 

সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বয়সের পার্থক্য। ইয়ামাল ১৫০তম ম্যাচ খেলেছেন মাত্র ১৮ বছর বয়সে। বিপরীতেমেসি ২০০৮ সালে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ২১ বছর বয়সে অর্থাৎ, একই সংখ্যক ম্যাচের অভিজ্ঞতায় ইয়ামাল মেসির তুলনায় অনেক কম বয়সেই পৌঁছে গেছেন যেখানে ১৮ বছর বয়সে মেসি বার্সেলোনার মূল একাদশে নিজের জায়গা পাকা করার লড়াই করছিলেনসেখানে ইয়ামাল ইতোমধ্যেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের কাতারে নিয়ে এসেছেন 

 

 

তবে ১৫০ ম্যাচ শেষে পরিসংখ্যানের ব্যবধান খুব বড় নয়। গোলের হিসাবে এগিয়ে মেসিএই সময়ে তাঁর গোল ছিল ৫৮টি, ইয়ামালের ৪০টি। কিন্তু অ্যাসিস্টে এগিয়ে ইয়ামাল। তাঁর অ্যাসিস্ট সংখ্যা ৫৭টি, যেখানে মেসির ছিল ৩১টি।গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট গোলে অবদানে ইয়ামাল সামান্য এগিয়ে—৯৭টি, মেসির ছিল ৮৯টি। মিনিটপ্রতি অবদানেও পার্থক্য নগণ্য। ইয়ামাল প্রতি গড়ে ১১২.৮ মিনিটে একটি গোল বা অ্যাসিস্ট করেছেনমেসি করতেন প্রতি ১১৪.৭ মিনিটেসংখ্যা সব সময় পুরো গল্প বলে না। তবে কখনো কখনো সংখ্যাই ভবিষ্যতের ইঙ্গিত দেয়। লামিনে ইয়ামালের ক্ষেত্রে সেই ইঙ্গিত যে জোরালোতা মানতে দ্বিধা নেই 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০