১২ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা

সৌদি আরব প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য দেশটির সম্পত্তি বাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা এমন একটি নতুন সম্পত্তি আইন অনুমোদন করেছে, যার ফলে ২০২৬ সালের জানুয়ারি থেকে বিদেশিরাও সৌদি আরবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে সম্পত্তির মালিক হতে পারবেন।

 

 

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সরকার ও আবাসনমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল হুগেইল এই সিদ্ধান্তকে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের সংস্কার প্রচেষ্টার স্বাভাবিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে এবং দেশের সম্পত্তি খাতে নতুন গতি আনবে। নতুন আইনের অধীনে রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি থাকবে। তবে পবিত্র শহর মক্কা ও মদিনায় মালিকানা গ্রহণে থাকবে বিশেষ নিয়ম ও শর্ত।

সৌদি রিয়েল এস্টেট কর্তৃপক্ষ নির্ধারণ করবে কোথায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন এবং সরকারি গেজেটে আইন প্রকাশের ১৮০ দিনের মধ্যে ‘Istitlaa’ প্ল্যাটফর্মে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে। এই আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে পূর্ণরূপে কার্যকর হবে। এটি সৌদি প্রিমিয়াম রেসিডেন্স প্রোগ্রাম এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নাগরিকদের সম্পত্তি মালিকানা নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত সৌদি অর্থনীতিতে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে। সৌদি চেম্বার ফেডারেশনের ন্যাশনাল ভ্যালুয়েশন কমিটির প্রধান হামাদ আল-শুওয়াইর বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারে গুণগত পরিবর্তন আনবে এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিশ্চিত করবে।

 

 

রিয়েল এস্টেট বিশ্লেষকরা বলছেন, সৌদির বিশাল ভূখণ্ডের এখনও মাত্র ০.৩৬ শতাংশ উন্নয়নের আওতায় এসেছে। ফলে এই নতুন আইনের মাধ্যমে দেশের প্রাকৃতিক ও ভৌগোলিক সম্পদ ব্যবহারে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, যা ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

 

 

মোটাদাগে, এই উদ্যোগ শুধু বিদেশিদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিচ্ছে না, বরং সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময়, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করে তুলতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০