বিনোদন ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সুগার ড্যাডি’ নিয়ে যা বললেন চিত্র নায়িকা তমা মির্জা

দেশীয় শোবিজের ন্যাচারাল অভিনেত্রী তমা মির্জা। যে কোনো চরিত্রে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা এক সময়ের এই বাণিজ্যিক নায়িকাকে ওটিটিতে ভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে।

 

তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচিত তমা। গুঞ্জন রয়েছে পরিচালক রায়হান রাফীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। শোনা যাচ্ছিল, তমা-রাফীর বিয়েটা সময়ের ব্যাপার মাত্র। ২০২২ সালে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মের মাধ্যমে রাফীর পরিচালনায় প্রথম অভিনয় করেন তমা। এরপরের কথা কারও অজানা না। পরিচালকের ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা যায় তমাকে।

 

কদিন আগে রাফী জানিয়েছিলেন, তমার সঙ্গে গুঞ্জন অর্থাৎ ‘প্রেম’-কে নিয়ে যে সম্পর্কের বিষয়টি সামনে এসেছিল সেটি এখন আর নেই। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘গুজবের তো মা-বাপ নাই। আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে, আমি প্লাস্টিক সার্জারি করেছি। কিছুদিন আলোচনা হয়েছে, পরিচালকের সঙ্গে প্রেম করছি। সেই পরিচালককে কারও সঙ্গে কাজ করতে দেয় না। তার সব কাজ আমিই করি। এদিকে তমাকে নিয়ে কিছু সংবাদ ছড়িয়েছিল তিনি রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

 

এক সাক্ষাৎকারে তমা মির্জা বলেন, প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না। বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে ৪০-৫০ লাখ টাকা খরচ হয়। তারপর সেটা মেইনটেইন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সঙ্গে তো একটা ট্যাগ লাগায়। দেয় সুগার মামি, সুগার ড্যাডি এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

২

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৩

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৪

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৫

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৬

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৭

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৮

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৯

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১০

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

২০