২৯ সেপ্টেম্বর ২০২২, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার হামলা, অনলাইন স্ক্যাম রোধ করবে ইমোর ‘ফ্যামিলি গার্ড’

ব্যবহারকারীরা যেন নিরাপদ ও সুরক্ষিত উপায়ে ডিজিটাল কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারেন, এজন্য ‘ফ্যামিলি গার্ড’ নামে এক ফিচার উন্মোচন করেছে ইমো।

এর মাধ্যমে, ব্যবহারকারীদের সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কিত বিষয়গুলো আরও শক্ত করলো প্ল্যাটফর্মটি। এ ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের কাছের মানুষদের সুরক্ষা সংশ্লিষ্ট ঝুঁকি এবং হুমকি থেকে সুরক্ষিত রাখতে পারবেন।

সুরক্ষিত কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড দেখা যায় সেক্ষেত্রে অভিভাবকগণ সেফটি অ্যালার্ট পাবেন। এর মাধ্যমে অভিভাবকগণ অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে পারবেন।

বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়েও সচেতনতার অভাব রয়েছে। পাশাপাশি, অনেকেই ডিজিটাল ডিভাইস ব্যবহারের ব্যাপারে অতোটা দক্ষ নন।

যখন কোনো সুরক্ষিত অ্যাকাউন্টের ক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা; যেমন: লগ-ইন করার চেষ্টা, ফোন নম্বর পরিবর্তন এবং অপরিচিত ডিভাইস বা লোকেশন থেকে অ্যাকাউন্ট ডিলিটের চেষ্টার মতো অপ্রত্যাশিত কোনো প্রচেষ্টা দেখা যাবে, তখনই সম্ভ্যাব্য এসব ঝুঁকি থেকে অ্যাকাউন্টের সুরক্ষায় অভিভাবকগণ সেফটি অ্যালার্ট পাবেন।

অভিভাবকগণ সিকিউরিটি অ্যালার্ট পাওয়া মাত্রই ‘রিমাইন্ড ফ্রেন্ড’ বাটনে ক্লিক করতে পারবেন। এর মাধ্যমে ওই ব্যবহারকারীর কাছে তাৎক্ষণিক বার্তা চলে যাবে; এছাড়াও, অ্যাকাউন্টের সুরক্ষায় অভিভাবক ওই অ্যাকাউন্টের ব্যবহারকারীর সাথে প্রাইভেটলি যোগাযোগ করতে পারবেন।

এ ফিচার ব্যবহার করে, ইমো ব্যবহারকারীরা সাইবার হামলা ও অনলাইন স্ক্যাম থেকে স্বাচ্ছন্দ্যদায়কভাবে ও সহজে তাদের কাছের মানুষদের সুরক্ষিত রাখতে পারবেন।

বাংলাদেশে এ ধরনের নিরাপত্তা বিষয়ক ফিচার চালু করা প্রথম ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম ইমো, যা প্রমাণ করে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

এছাড়াও, ব্যবহারকারীদের নিরাপত্তার প্রয়োজনীয়তাকে বিবেচনা করে, ইমো শীঘ্রই ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ নামে আরেকটি ফিচার নিয়ে আসবে, যা ব্যবহারকারীদের অন্যদের সাথে চ্যাট করার ক্ষেত্রে ব্যক্তিগত বার্তা নির্দিষ্ট সময় পর মুছে ফেলার সুযোগ করে দিবে। এবং সময়ের এ সীমা ব্যবহারকারীরা আগে নির্ধারণ করতে পারবেন।

নির্দিষ্ট কিছু চ্যাট, পাশাপাশি নতুন বন্ধু বা সকল বন্ধুদের সাথে চ্যাট করার ক্ষেত্রে এ ফিচারটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত বার্তার নেতিবাচক ব্যবহার রোধ করে ব্যবহারকারীদের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে ইমো এ ফিচারটি নিয়ে আসবে। বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০