১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব রেকর্ড ভেঙে চেলসিতে ১ হাজার ৩৯৯ কোটি টাকায় আর্জেন্টাইন তারকা

ছবি:সংগৃহীত

প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে অবশেষে চেলসিতে নাম লেখালেন আর্জেন্টিনার উদীয়মান ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ ।এখন আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যেও অর্থমূল্যে এনজো সবচেয়ে দামি খেলোয়াড়।

এনজোকে চেলসি কিনেছে ১২ কোটি ১০ লাখ ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩৯৯ কোটি টাকা। ইংলিশ ক্লাবটির সঙ্গে ৮ বছরের চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার।

বেনফিকা থেকে এনজোকে কেনার মাধ্যমে ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশকে সর্বোচ্চ দামে কেনা ম্যানচেস্টার সিটির রেকর্ডও ভেঙে দিয়েছে ব্লুজরা। ২০২১ সালে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ ইউরোয় গ্রিলিশকে দলে ভিড়িয়েছিল সিটি। এই ট্রান্সফার রেকর্ডের মাধ্যমে চেলসি চমকই দেখিয়েছে বলা চলে। কেননা, জানুয়ারির শুরুতে খবর এসেছিল কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে পাওয়ার লড়াইয়ে নেমেছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

পরে জানা গেল আর্জেন্টাইন মিডফিল্ডারকে পাওয়ার দৌড়ে এগিয়ে চেলসি। কিন্তু গত ১০ জানুয়ারি গুঞ্জনটা থেমেও গিয়েছিল। জানুয়ারির শেষে এসে দলটি হুট করে জানায়, এনজোর সাবেক ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছেন তারা।দলবদলের ঘণ্টা দুয়েক আগেই মূলত দাবার শেষ গুটি চেলেছে ক্লাবটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, রাতে দলবদলের সময় শেষ হওয়ার দু’ঘণ্টা আগে এনজোর বিষয়ে সম্মত হয় চেলসি ও বেনফিকা। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে গত বছর পর্তুগালের ক্লাব বেনফিকায় যোগ দেন এনজো। ১ কোটি ইউরোয় তাকে কিনেছিল বেনফিকা। চেলসি এনজোর দলবদলের জন্য বেনফিকাকে যে টাকা (১২ কোটি ১০ লাখ ইউরো) দেবে, সেখান থেকে ২৫ শতাংশ টাকা রিভার প্লেটও পাবে। মোট ছয় কিস্তিতে টাকাটা পরিশোধ করবে চেলসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০