বাংলা সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা পালানোর পর দেশে বড় পরিবর্তন ঘটেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে বাংলাদেশের সবার মনোজগতে, আমাদের সবার মনোজগতে একটা বড় পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসেবে, পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে, আমাদের সামাজিক কার্যক্রমে, ক্রীড়া কার্যক্রমে এবং রাজনৈতিক কার্যক্রমে যদি এর প্রতিফলন ঘটাতে পারি তাহলে যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি, সেটা আমরা করতে পারব ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, এদেশের সকল দলের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন, জনগণের উন্নয়নের জন্য নয় নিজের ও নিজ দলের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাই তাকে জনগণ বিতাড়িত করেছে। আমীর খসরু বলেন, এখন দেশে বড় পরিবর্তন এসেছে, সেটা আমাদের ধরে রাখতে হবে। তবেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় সিনিয়র যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

১

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

২

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৩

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৪

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৫

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৬

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৭

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৮

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৯

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১১

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১২

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৪

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৫

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৬

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৭

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৮

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৯

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

২০