বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৬ নভেম্বর ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার লকারে বিপুল স্বর্ণ—উদ্ধার ৮৩২ ভরি

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে এনবিআর ও দুদকের যৌথ টাস্কফোর্স। এছাড়াও মিলেছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কার।

 

এদিকে শেখ হাসিনার অনুপস্থিততে তার লকার ভাঙতে মোট কত জন, কত সময় নিয়েছে সেটি জানিয়েছে অগ্রণী ব্যাংক। আবার গ্রাহকের অনুপস্থিতিতে তার লকার ভাঙার প্রক্রিয়াও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের শুরুতেই অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার দুটি লকারের সন্ধান পাওয়া গিয়েছিলো। এবার তা ভাঙা হলো।

 

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় দুদকের তিনজন, এনবিআরের দুইজন ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিঝিলে অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার লকার ভাঙতে যান। তাদেরকে লকার ভাঙতে সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত তিনজন। এসময় তাদের সঙ্গে ছিলেন অগ্রণী ব্যাংকেরও দুই কর্মকর্তা। দুইজনের সহায়তায় রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলে স্বর্ণ পরিমাপের কাজ। এরপর সেগুলো জব্দ দেখিয়ে সিলগালা করে তা আবার অগ্রণী ব্যাংকে রেখেই রাত ১০টা ২০ মিনিটে ব্যাংকটি ছেড়ে যায় এনবিআর-দুদকের যৌথ টাস্কফোর্স।

 

প্রতিটি লকারে থাকে দুটি চাবি। একটি থাকে ব্যাংকের কাছে। অন্যটি যিনি লকার ভাড়া নেন তার কাছে। এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু পলাতক, তাহলে কোন নিয়মের ভিত্তিতে তার লকার ভাঙা হলো, সে ব্যাখ্যা গণমাধ্যমকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এদিকে মঙ্গলবারই পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে নিবন্ধিত আরেকটি লকার ভাঙা হয়। কিন্তু সেখানে অবশ্য কোনো সম্পদ পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০