১৮ এপ্রিল ২০২৩, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিব খান-অনন্ত জলিল পেরিয়ে আলোচনায় আদরের ‘লোকাল’

ছবিঃ সংগৃহীত

এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘লোকাল। ইতিমধ্যেই সিনেমার ট্রেইলার প্রকাশ্যে আসতেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে ভিন্ন চরিত্রে হাজির হয়ে চমকে দিলেন বুবলী। নতুন নায়ক আদর আজাদ দেখালেন লুকের খেলা। সবাই বলা শুরু করল, শাকিব খান-অনন্ত জলিল পেরিয়ে সত্যিকারের ঈদের ট্রেইলার প্রকাশ করল আদর-বুবলীর ‘লোকাল’।

এদিকে সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ করল ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’। যে খেলা সত্যিই দেখার মতো। যেখানে আদরের অ্যাকশন আর বুবলীর মুচকি হাসিতে দর্শকরা হয়ে পড়ছেন খান খান!

সিনেমা মুক্তির খবরে ‘লোকাল’ নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা। অন্য নায়কের সিনেমা নিশ্চিত করেও ফেরত দিয়ে আদরের সিনেমা লুফে নিয়েছেন বলে জানা গেছে। ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘লোকাল’। ২০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইফ চন্দন।

‘লোকাল’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০