বাংলা সংবাদ ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

বিমান চালনা নিয়ে গেম খেলার মাধ্যমে নিজের অজান্তেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে কাজ করার উপযোগী বিভিন্ন বিষয়ে প্রাথমিক দক্ষতা অর্জন করেন অনেকেই। আর তাই ভিডিও গেমে দক্ষ তরুণদের এই পেশায় আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক বিজ্ঞাপনে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদের জন্য ভিডিও গেমে দক্ষ ব্যক্তিরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)

 

 

বিজ্ঞাপনে গেমিংয়ে দক্ষতা ও বিমান চলাচল নিয়ন্ত্রণ পেশার প্রয়োজনীয় সক্ষমতার মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। শুধু তা–ই নয়, অনলাইন গেমে মনোযোগী তরুণদের পাশাপাশি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে কর্মরত ব্যক্তিদের কাজের দৃশ্যও পাশাপাশি প্রদর্শন করে বলা হয়েছে, গেম খেলার মধ্য দিয়ে অনেকে নিজেদের অজান্তেই এই পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছেন। অভিজ্ঞতা অর্জনের তিন বছরের মধ্যে একজন বিমান চলাচল নিয়ন্ত্রকের বার্ষিক আয় প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।

 

 

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন পি ডাফি জানিয়েছেন, নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে সময়োপযোগী কৌশল নিতে হচ্ছে। তাঁর মতে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, একাধিক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করার সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা—এসব গুণ বর্তমান প্রজন্মের অনেক গেমারের মধ্যেই রয়েছে।

 

 

২০২১ সালে বাইডেন প্রশাসনের সময় ‘লেভেল আপ’ নামে একটি প্রচারণা চালানো হয়েছিল। সেই প্রচারণাতেও গেমারদের লক্ষ্য করেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। নতুন এই উদ্যোগকে সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাশপথে উড়োজাহাজের চলাচল পর্যবেক্ষণ, সম্ভাব্য সংঘর্ষ এড়ানো এবং বিমান ওঠানামার সময় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া—এসব দায়িত্ব পালন করেন নিয়ন্ত্রকেরা। এর ফলে এই পেশায় কাজ করতে হলে চাপের মধ্যে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং উচ্চমানের কারিগরি দক্ষতা অপরিহার্য। তবে বাস্তবতা হলো, এই খাতে জনবলসংকট দীর্ঘদিনের। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, আগামী কয়েক বছরে এই সংকট আরও বাড়তে পারে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পূর্ণ সক্ষমতায় কাজ করতে তাদের ১৪ হাজার ৬৬৩ জন সক্রিয় নিয়ন্ত্রক প্রয়োজন। ২০২৮ সালের মধ্যে বর্তমান কর্মীদের একটি বড় অংশ অবসর নেবেন বা পেশা ছাড়বেন।

 

 

ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনের সভাপতি নিক ড্যানিয়েলস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, গেমারদের মতো দক্ষ সম্ভাব্য প্রার্থীদের অন্তর্ভুক্ত করে নিয়োগের পরিসর বাড়ানো ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তাসংবেদনশীল এই পেশায় নিয়োগের ক্ষেত্রে কঠোর মানদণ্ড কোনোভাবেই শিথিল করা যাবে না।

 

 

সূত্র: বিবিসি

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০