বাংলা সংবাদ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ায় যুদ্ধের মাধ্যমে বিশ্ব ধ্বংসের মুখে পড়েছে। যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয়কারী নেতাদের সমালোচনা করে তিনি পথ পরিবর্তনের আহ্বান জানান এবং নিজ স্বার্থে ধর্মীয় ভাষা ব্যবহারের নিন্দা করেন।  বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে তিনি এই নিন্দা জানান।

 

 

যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে ধর্মীয় ভাষার অপব্যবহারের কড়া সমালোচনা করেন পোপ। তিনি যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্ব মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ধ্বংসের মুখে পড়েছে। প্রথম মার্কিন পোপ হিসেবে লিও সেই সব নেতাদেরও নিন্দা জানিয়েছেন, যারা যুদ্ধের যৌক্তিকতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহার করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের সবচেয়ে বড় শহরে এক বৈঠকে তিনি পথ পরিবর্তনের জন্য দৃঢ়  পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

 

পোপ বলেন, ‘যুদ্ধের নায়করা এমন ভান করে, যেন তারা জানে না যে ধ্বংস করতে কেবল একটি মুহূর্ত লাগে, কিন্তু তা পুনরায় গড়ে তুলতে প্রায়ই একটি জীবনকালও যথেষ্ট নয়।’ তিনি আরো বলেন, ‘তারা এই সত্যটি এড়িয়ে যায় যে, হত্যা এবং ধ্বংসের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ নিরাময়, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের নিন্দা করায় পোপ লিওর কড়া সমালোচনা করেন। পালটা পোপ বলেন, তিনি ট্রাম্পের প্রশাসনকে ভয় পান না।

 

 

সূত্র: সিএনএন ও আলজাজিরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০