আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”।

 

 

শোভাযাত্রায় স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

 

 

শোভাযাত্রা শেষে আয়োজিত মঞ্চে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে জাসাস বড়লেখা উপজেলা, তারুণ্য নাট্যগোষ্ঠী, নাট্যযোদ্ধা সিলেট, নজরুল একাডেমি, পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটার, রূপায়ণ নাট্যদল, বাঙালি বাউল শিল্পীগোষ্ঠী, বড়লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠন, আদিবাসী শিল্পীগোষ্ঠী, শ্রুতিনন্দন একাডেমি, প্রথমা সংগীত একাডেমি ও বাউলা তপু ধামাইল সংঘ।

 

 

নতুন বছরের এই আয়োজন বড়লেখাবাসীর মাঝে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ, যেখানে আনন্দ, সংস্কৃতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০