সকল বিভেদ ভুলে মিশিগানে বসবাসরত জেলার প্রধান সংগঠন মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান ও মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছে । দুটি পৃথক সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক বিশেষ সভা গত ১২ এপ্রিল ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সভায় সর্বজন শ্রদ্ধেয় আব্দুল বশির এর সভাপতিত্বে এবং আব্দুল মতলিব এর পরিচালনায় মৌলভীবাজারের দুটি সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। সভায় পূর্বের সংগঠন দুইটি কে একত্রিত করে সকলের মতামতের ভিত্তিতে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
আহ্বায়ক- জনাব আব্দুল বশির, সদস্য সচিব- আব্দুল মতলিব,সদস্য- হারুন মিয়া, ইকবাল চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ (শায়রু),ফয়জুর খোকন,খছরু ইসলাম, লুৎফুর রহমান ও মাইকেল মহসিন । সভায় উপস্থিত ছিলেন আনেয়ার আক্তার চৌধুরী, নাজমুজ্জামান ইয়ামিন, মোঃ হাবিবুর রহমান চৌধুরী ,সৈয়দ মতিউর রহমান,সৈয়দ সিকন্দর আলী,তারেক জামান,সৈয়দ আহমেদ আলী (পলাশ),সৈয়দ মন্জুর আলী,শাহীন আহমেদ।
মোহাম্মদ আবুছায়িদ,হাসান তারেক,আলি সব্দর খান বাবর ,আব্দুস সালাম মনজু,মোহাম্মদ রহমান খছরু, আবেদ মনসুর,মাছুম মতলিব,সৈয়দ ইরফান, সাজ্জাদুর রহমান রাজন , রেদওয়ান আহমেদ ,সাইফুল চৌধুরী প্রমুখ। সভাশেষে মৌলভীবাজার বাসীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সংগঠনের নতুন নাম আহ্বায়ক কমিটি পরে নির্ধারণ করে জানানো হবে ।
মন্তব্য করুন