৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার সাইবার ক্রাইম গ্রুপের সাথে যুক্ত ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন রাশিয়া ভিত্তিক ট্রিকবট সাইবার ক্রাইম হ্যাকিং গ্রুপের অংশ ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটির বিরুদ্ধে তারা করোনা ভাইরাস মহামারী চলাকালীন হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, কালো তালিকাভুক্ত লক্ষ্যবস্তুতে ট্রিকবটের জন্য “ব্যবস্থাপনা এবং সংগ্রহের সাথে জড়িত মূল ক্রীড়নক” অন্তর্ভুক্ত ছিল। এতে আরও বলা হয়েছে, ট্রিকবটের সাথে রাশিয়ার গোয়েন্দা সার্ভিসের সম্পর্ক রয়েছে।

ট্রেজারি আন্ডারসেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র র‍্যানসমওয়্যার এবং আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বাধা মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ।”

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লিভারলি বলেন, নিষেধাজ্ঞাগুলো ট্রিকবটের ব্যবসায়ি মডেলকে ব্যাহত করা এবং অজ্ঞাত কর্মীদের নাম প্রকাশ করার একটি প্রচেষ্টা।

ব্রিটিশ কর্মকর্তারা বলেছেন, ট্রিকবট গ্রুপ তাদের কম্পিউটার পরিষেবা পুনরুদ্ধার করতে বিশ্ব জুড়ে বিভিন্ন জনের কাছ থেকে কমপক্ষে ১৮ কোটি ডলার চাঁদা আদায় করেছে।

নিষেধাজ্ঞার সাথে সাথে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ট্রিকবট কর্মকর্তাদের সব সম্পদ জব্দ করে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গ্যাং-এর নয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেছে।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা রিপোর্টের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ডিজিটাল বিশেষজ্ঞরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০