১৬ মে ২০২৩, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজা তৃতীয় চালর্সের রাজ্যাভিষেক

লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে গত ৬ মে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরানো হয়েছে। যুক্তরাজ্যের গত ৭০ বছরে এটি ছিল এধরণের প্রথম অনুষ্ঠান। রাজা চার্লসের অভিষেকের কিছুক্ষণ পরই তাঁর স্ত্রী ক্যামিলার অভিষেক হয় রানি হিসেবে। রাজা চার্লসের মাথায় রাজমুকুট পরানোর পর পরই ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে এবং বাইরে “গড সেভ দ্য কিং” ধ্বনি শোনা যায়।

যুক্তরাজ্য জুড়ে তোপধ্বনি দিয়ে এবং ওয়েস্টমিনস্টার অ্যাবির ঘণ্টা দুই মিনিট ধরে বাজিয়ে এই মূহুর্তটি উদযাপন করা হয়। হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দিতে বাকিংহাম প্রাসাদ এবং ট্রাফালগার স্কোয়ারের মাঝখানের প্রশস্ত সড়কটিকে সমবেত হন।

অভিষেকের আনুষ্ঠানিকতা শেষে রাজা চার্লস এবং রানি ক্যামিলা একটি সোনালি স্টেট কোচে বাকিংহাম প্রাসাদে ফিরে যান। এর আগে সকালে রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা বাকিংহাম প্রাসাদ থেকে শোভাযাত্রা করে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এসে পৌঁছার পর সেখানে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।

লন্ডন সময় সকাল এগারোটায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান, ধর্মীয় নেতা এবং কমনওয়েলথের নেতারা ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এসে তাদের আসন গ্রহণ করেন। বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।

সত্তর বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনা করা হয়।

এবারের অভিষেক অনুষ্ঠানটি যতোটা সম্ভব বৈচিত্র্যপূর্ণ করা হয়েছিল এবং আগের যে কোন অভিষেক অনুষ্ঠানের তুলনায় এবার সবচেয়ে বেশি ধর্মের প্রতিনিধিদের উপস্থিতি ছিল। ইহুদী, মুসলিম, বৌদ্ধ এবং শিখ প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাইবেল থেকে পাঠ করে শোনান প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যার ধর্ম হিন্দু। সঙ্গীত পরিবেশন করা হয় ওয়েলস, স্কটিশ ও আইরিশ ভাষায়। হাজার বছর ধরে চলা এই অভিষেক অনুষ্ঠানে প্রথমবার কোন নারী বিশপ অংশ নেন। যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে শপথ নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

ক্যান্টাবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন এবং আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন। এ ছাড়া একজন ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১০

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১১

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১২

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৩

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৪

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৫

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৬

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৭

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৮

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৯

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

২০