বাংলা সংবাদ, ধর্মচিন্তা ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে ৬ বিশেষ কারণে মুহাম্মদ (সা.) অন্য নবীদের চেয়ে আলাদা

ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো, নবীদের মধ্যে ব্যক্তিগত পছন্দের বশে তুলনা না করা। এমনকি এক মুসলিম ও এক ইহুদির মধ্যে নিজ নিজ নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে বিতণ্ডা হলে রাসুল (সা.) নিজেই এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, তাঁকে নবী মুসার চেয়ে শ্রেষ্ঠ বলা উচিত নয়। (সহিহ বুখারি, হাদিস: ২৪১১)

 

অর্থাৎ, নবীদের নিয়ে প্রতিযোগিতামূলক তুলনা ইসলামের শিক্ষা নয়।

 

তবে এর অর্থ এই নয় যে নবীজির ব্যাপারে কোরআন-হাদিসে বর্ণিত বিশেষ মর্যাদাগুলো অস্বীকার করতে হবে। বরং তিনি নিজেই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা জানিয়ে গেছেন, যা ব্যক্তিগত মূল্যায়ন নয়—সরাসরি ওহির ভাষ্য।

 

৬ বিশেষ বৈশিষ্ট্য
মহানবী (সা.) বলেছেন, “আমাকে অন্য নবীদের ওপর ছয়টি বিষয়ে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে: আমাকে দেওয়া হয়েছে জাওয়ামিউল কালাম (সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক বক্তব্যের ক্ষমতা), এক মাসের দূরত্বের শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে, আমার জন্য গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) হালাল করা হয়েছে, পুরো পৃথিবীকে আমার জন্য পবিত্র ও নামাজের স্থান করা হয়েছে, আমাকে সমগ্র সৃষ্টিজগতের জন্য রাসুল হিসেবে পাঠানো হয়েছে এবং আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত করা হয়েছে।” (সহিহ মুসলিম, হাদিস: ৫২৩)।

 

১. জাওয়ামিউল কালাম

নবীজিকে এমন ভাষার সামর্থ্য দেওয়া হয়েছিল যা অল্প কথায় বিশাল অর্থ ধারণ করতে পারত। ইমাম বুখারি এর ব্যাখ্যায় বলেছেন, পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলোতে যেসব বিষয় বহু পৃষ্ঠা জুড়ে বর্ণিত হতো, আল্লাহ তা নবীজির ক্ষেত্রে এক-দুই বাক্যেই প্রকাশ করার সামর্থ্য দিয়েছেন।

 

এই বৈশিষ্ট্যের কারণেই তাঁর হাদিসগুলো অত্যন্ত সংক্ষিপ্ত হয়েও গভীর ফিকহি ও নৈতিক শিক্ষায় পরিপূর্ণ।

 

২. শত্রুর মনে ভীতির সঞ্চার

মহানবী (সা.) বলেছেন, তাঁকে এমনভাবে সাহায্য করা হয়েছে যে তাঁর শত্রুরা এক মাসের পথ-দূরত্ব থেকেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ত। (সহিহ মুসলিম, হাদিস: ৫২৩) এটি ছিল যুদ্ধক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একধরনের অলৌকিক সহায়তা, যা দিয়ে মুসলিম বাহিনী সংখ্যায় কম হয়েও মনস্তাত্ত্বিকভাবে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারত।

 

৩. যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা

পূর্ববর্তী উম্মতদের জন্য যুদ্ধলব্ধ সম্পদ ভোগ করা বৈধ ছিল না—তাদের নিয়ম ছিল তা পুড়িয়ে ফেলা। নবীজির উম্মতের জন্য এই সম্পদ হালাল করে দেওয়া হয়, যা তাঁর শরিয়তের একটি স্বতন্ত্র বিধান হিসেবে হাদিসে উল্লেখ আছে।

 

৪. পৃথিবীকে নামাজের স্থান করা

পূর্ববর্তী নবীদের অনুসারীরা কেবল নির্দিষ্ট উপাসনালয়ে (যেমন সিনাগগ বা গির্জা) নামাজ পড়তে পারতেন। নবীজির উম্মতের জন্য সমগ্র পৃথিবীকেই নামাজের স্থান ও পবিত্রতার (তায়াম্মুমযোগ্য) মাধ্যম করে দেওয়া হয়েছে।

 

ফলে যেকোনো স্থানে, যেকোনো সময় নামাজ আদায় করা সম্ভব হয়েছে। এটি ইসলামের সর্বজনীনতা ও সহজতার একটি বড় দৃষ্টান্ত।

 

৫. সমগ্র সৃষ্টিজগতের রাসুল

পূর্ববর্তী নবীরা নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য প্রেরিত হয়েছিলেন। মহানবী (সা.)-কে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতি ও সৃষ্টিজগতের জন্য। সাহাবি জাবিরের অনুরূপ বর্ণনায় ‘লাল-কালো সব মানুষের জন্য প্রেরিত’ শব্দে উল্লেখ আছে (সহিহ মুসলিম, হাদিস: ৫২১)। এই সার্বজনীনতার কারণে ইসলামের দাওয়াত কোনো নির্দিষ্ট গোষ্ঠীতে সীমাবদ্ধ নয়, বরং তা সব যুগ ও অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য।

 

৬. নবুয়তের সমাপ্তি

এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বজনীন নবুয়তের সমাপ্তি। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তিনি হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। কোরআনেও এই বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে তিনি ‘খাতামুন্নাবিয়্যিন’। (সুরা আহজাব, আয়াত: ৪০)

 

এই বৈশিষ্ট্যটিই তাঁর নবুয়তের সবচেয়ে দৃঢ় ও প্রশ্নাতীত স্বাতন্ত্র্য, কেননা এখানে কোনো ব্যাখ্যার অবকাশ নেই। তিনিই নবুয়তের ধারার চূড়ান্ত ও সমাপ্তিসূচক ব্যক্তিত্ব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার নতুন সভাপতি নিয়ে জল্পনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য প্রার্থীরা

ব্রাজিলের তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

৯৩ বছর বয়সেও ট্রাক চালিয়ে যাচ্ছেন তিনি

৮৪ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন মিশরীয় নারীর

৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার, গড়লেন বিশ্ব রেকর্ড

শৈশবের ফেঞ্চুগঞ্জ থেকে বঙ্গভবনের অলিন্দ-ˆতমুর হোসেন বিপুলের দীর্ঘ অভিযাত্রা

যে নফল নামাজ জীবনে একবার হলেও পড়তে বলেছেন মহানবী (সা.)

বিশ্বনবীর (সা.) চোখে ১২ শ্রেষ্ঠ মানুষ

যে ৬ বিশেষ কারণে মুহাম্মদ (সা.) অন্য নবীদের চেয়ে আলাদা

বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে ‘শাড়ি’ প্রতিপাদ্যে নিউইয়র্কে রকল্যান্ড রিট্রিট ও বইমেলা

১০

সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক নাছির অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ আয়োজন

১১

‘রাজাকার’ লেখা ব্যক্তিগত গাড়ির নম্বরপ্লেট ঘিরে আলোচনা

১২

স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি, সর্বোচ্চ জামানত ২০ হাজার ডলার

১৩

প্রবাসে সাংগঠনিক কার্যক্রম জোরদারে মিশিগান বিএনপির মতবিনিময় সভা

১৪

বিদেশি গ্র্যাজুয়েটদের চাকরিতে ১ লাখ ডলার ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

১৫

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে সড়ক

১৬

সাংবাদিকদের সঙ্গে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময় ঐক্যবদ্ধ সাংবাদিকতাই সংকট উত্তরণের পথ: মতিউর রহমান চৌধুরী

১৭

আমাদের সচেতনতা সময়ের দাবি

১৮

পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ

১৯

১৫ আগস্ট: যে শোক আজও জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়

২০