বাংলা সংবাদ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম আব্দুস সালাম

যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, রাজনীতিবীদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম। বুধবার (০৬ নভেম্বর) নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 

পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, জেনারেল ওয়াকার সাহেব, কর্নেল ও ঊর্ধ্বতন কর্মরত অফিসারদের চাকরির মেয়াদ ২ বছর বাড়াতে কাজ শুরু করেছেন। এই কাজটা করলে আওয়ামী অফিসারদের চাকরির মেয়াদ বাড়বে। ন্যাচরাল এট্রিশানের কারণে যাদের চাকরি যেত, তারাও চাকরি করতে থাকবে। মনে রাখবেন যেসব জেনারেলদের এই মুহূর্তে জেলে থাকা উচিত তাদের অনেকে এখনো বহাল তবিয়তে চাকরি করছেন। এ ছাড়া এরা আরও লম্বা সময় ধরে চাকরি করবেন।

 

তিনি লেখেন, জুলাই বিপ্লবের সময় আনসার বাহিনীর প্রধান মেজর জেনরেল আমিনুল হক, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমের ভাই বলে জেনারেল হয়েছিলেন। উনি আমার কলেজের এক্স-ক্যাডেট এবং ওনার কনটেম্পোরারি প্রত্যেকে বলেন যে- তিনি কর্নেল হওয়ার যোগ্য কোনো অফিসার না। তিনি এখনো চাকরি করছেন। এই যে হেলিকপ্টার থেকে ছাত্রদের ওপর গুলি করা হয়েছিল, এর কারিগর মেজর জেনরেল বাকী এখনো চাকরি করছেন। এমনকী যেই লে. কর্নেল রেদোয়ান সরাসরি ছাত্রদের ওপর গুলি করেছে (ভিডিওতে আছে) সেও চাকরি করছে। যারা আমাদের সন্তানদের হত্যার সহযোগী কিংবা সরাসরি দায়ী। এরা তো চাকরি করছেই, চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়বে। আর মিড লেভেলের যেসব অফিসার ছাত্রদেরকে একচুয়ালি বাঁচিয়েছে, তাদের প্রমোশান দুই বছর আটকে যাবে।

 

ফাহাম লিখেছেন, কম করে হলেও সরকারের কয়েকশ’ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই খরচ বহন করবে ভবিষ্যতের রাজনৈতিক (বিএনপি, জামায়াত, ছাত্র ও জাতীয়) সরকার। মেজর স্টেক হোল্ডারদের সম্মতি না নিয়ে এই ধরনের ভয়ঙ্কর এক্সপেন্সিভ সিদ্ধান্ত নেওয়া উচিত কি না সেই বিষয়ে পলিটিকাল স্টেক হোল্ডারদের আওয়াজ তোলা উচিত। বাজেট করবেন আপনারা আর সিদ্ধান্ত নেবে নন-পলিটিকাল সরকার। এটা একেবারেই অগ্রহণযোগ্য।

 

তিনি লেখেন, বিএনপি, জামায়াত ও ছাত্ররা যদি মনে করেন এই সিদ্ধান্ত দেশের স্বার্থ বিরোধী। আপনাদের স্পষ্ট করে বলা উচিত। বাংলাদেশের সরকার সিরিয়াস একেনমিক সংকোচনের মধ্যে আছে। এই পরিস্থিতিতে এই ধরনের চিন্তা করে কীভাবে। যার কারণে সরকারের শত শত কোটি টাকা এক্সট্রা খরচ হবে? দুদিন আগে আন্দাজে বলেছিলাম আরও লিউটেনেন্ট জেনারেল পদ ক্রিয়েট করা হবে। গতকাল শুনলাম আসলেই নাকি হচ্ছে। যেই কাজ আগে ব্রিগেডিয়ার করতো সেই একই কাজ এখন লিউটেনেন্ট জেনারেল করবে। এতে সরকারের খরচ হবে কোটি কোটি টাকা (ফর নাথিং)।

 

ফাহাম আরও লিখেছেন, বাংলাদেশের পলিটিকাল অ্যাক্টররা যদি ভবিষ্যতে দেশ রুল করার ব্যাপারে সিরিয়াস হন, এসব ফাইজলামি বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের এসব ল্যাটকা ইনস্টিটিউশান প্রেম আপনারা আজকে আশকারা দেবেন তো কালকে আপনারাই এর কাফফারা দেবেন। কালকে এরাই আপনাদের বলবে আমাদের আলাদা এয়ারলাইন্স লাগবে, শপিং মল লাগবে, দুইটা উপজেলা লাগবে। মনে রাখবেন, এই আর্মি আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি। আপনাদেরকেও ভবিষ্যতে পারবে না। আপনারা জনস্বার্থে সিদ্ধান্ত নিন। এডাল্টদের মতো আচরণ করুন। তিনি লেখেন, আমি ইউনূস সাহেব ও বর্তমান সরকারকে অনুরোধ করছি, এসব দেশের স্বার্থবিরোধী অন্যায় আবদার এন্টারটেইন করবেন না। আল্লাহর ওয়াস্তে সিরিয়াস হন। সরকারি খরচ বাড়ে, এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাড প্রিসিডেন্স তৈরি করবেন না।

 

সর্বশেষে তিনি লিখেছেন, (বি. দ্র. বিমানবাহিনী ও নৌবাহিনীর ২ বছরের এক্সট্রা চাকরি করার সঙ্গে সমন্বয় করার যে বাহানা তোলা হয়েছে- সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বেশিরভাগ সুবিধা আপনারাই অনেক বেশি পান- বিমানবাহিনী ও নৌবাহিনীর তুলনায়। যেই সুবিধা বেশি পান- কই সেইটা তো সমন্বয় করতে চান না)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

১

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

২

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৩

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৪

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৫

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৭

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৮

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৯

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১০

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১১

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১২

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৩

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৪

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৫

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৬

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৭

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৮

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৯

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

২০