২ নভেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যাকডোনাল্ড এভিনিউর নতুন নাম ‘লিটল বাংলাদেশ’

ম্যাকডোনাল্ড এভিনিউ
লিটল-বাংলাদেশ-নামকরণে-অগ্রণী-ভূমিকা-রেখেছেন-কাউন্সিল-সদস্য-শাহানা-হানিফ

ম্যাকডোনাল্ড এভিনিউর এখন ‘লিটল বাংলাদেশ’

নিউইয়র্কের কেনসিংটনের ম্যাকডোনাল্ড এভিনিউর একটি অংশকে আনুষ্ঠানিকভাবে ‘লিটল বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রতি সম্মান দেখিয়ে এই নামকরণ করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র ব্রুকলিন পেপার জানিয়েছে, গত ১৬ অক্টোবর নতুন নামফলক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল সদস্য শাহানা হানিফ, সিটি কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার ও অ্যাসেম্বলি সদস্য রবার্ট ক্যারলসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

নামকরণের আনুষ্ঠানিকতা শেষে কাউন্সিল সদস্য শাহানা হানিফ ইনস্টাগ্রামে লেখেন, “কেন ম্যাকডোনাল্ড এভিনিউ ও চার্চ এভিনিউ করিডরকে ‘লিটল বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে? যাতে আমরা এই এলাকাটিকে আপন মনে করি এবং এই কমিউনিটিকে সুরক্ষার জন্য আমাদের যেসব দায়িত্ব রয়েছে, তা পালন করি।

সিটি কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার বলেন, “আজ কেনসিংটনের এই অংশটিকে ‘লিটল বাংলাদেশ’ নামকরণ করায় প্রত্যেকেই ভীষণ খুশি!” শাহানা হানিফের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমি যা ১২ বছরে করতে পারিনি, তিনি তা মাত্র ১০ মাসেরও কম সময়ে করে দেখিয়েছেন!”

ম্যাকডোনাল্ড এভিনিউ ও চার্চ এভিনিউ এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির বাস। এ সংখ্যাটা প্রতিবছর বেড়েই চলেছে এবং এখানেই বাংলাদেশি ক্যাফে-রেস্টুরেন্টগুলো অবস্থিত।

২০১৯ সালে এশিয়ান-আমেরিকান ফেডারেশন পরিচালিত এক জরিপ অনুযায়ী, শহরের মোট বাংলাদেশির ১৬ শতাংশই ব্রুকলিনে বসবাস করেন। এছাড়া, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে নিউইয়র্কে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে ওই জরিপ থেকে জানা যায়।

বাংলাদেশি অভিবাসী পরিবারের মেয়ে এবং সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়া প্রথম মুসলিম নারী শাহানার কাছে নামকরণের স্বীকৃতি পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত এপ্রিলে তিনি এই অ্যাভিনিউর অংশকে ‘লিটল বাংলাদেশ’ নামকরণের প্রস্তাব দিয়েছিলেন।

ক্যারল বলেন, “বহু বছর ধরেই সবাই এই এলাকাকে ব্রুকলিনের বাংলাদেশি কমিউনিটির প্রাণ বলে জানতো। এবার আনুষ্ঠানিভাবে এই নামকরণ করতে পেরে ভালো লাগছে। আর এর কৃতিত্ব অবশ্যই সিটি কাউন্সিল সদস্যকে (শাহানা) দিতেই হবে… তার কারণেই এটা সম্ভব হয়েছে।”

এদিকে নামফলক উন্মোচনের দিন স্থানীয় বাংলাদেশি শিশুরা গান গেয়েছে এবং নিজেদের সংস্কৃতির গুরুত্ব নিয়ে কথা বলেছে বলে জানা যায়।

শাহানা হানিফের ভাষ্যে, নিজ দেশ ছেড়ে অভিবাসী পরিবারগুলো ব্রুকলিনে বসতি স্থাপনের জন্য যে সংগ্রাম করেছেন, তাদের সেই সংগ্রামের স্বীকৃতি দেওয়া হয়েছে এই নামকরণের মাধ্যমে।

আরও পড়ুনঃ মিশিগানে ‘ব্লাড মুন’ মঙ্গলবার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০