২৯ মে ২০২২, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেরিল–প্রথম আলো পুরস্কার শিসকন্যার

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১–এ তারকা জরিপে সেরা গায়িকা হয়েছেন অবন্তী সিঁথি। জামালপুরের এই গায়িকার পুরো নাম অবন্তী দেব সিঁথি। এবারই প্রথম তিনি সেরা গায়িকার জন্য মনোনীত হয়েছেন। আর প্রথমবারেই সবাইকে তাক লাগিয়ে দর্শকের ভোটে জিতে নেন সেরা গায়িকার পুরস্কার। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা ও ব্যান্ড মাইলসের ভোকাল হামিন আহমেদ।
সেরা গায়িকার পুরস্কার পেয়ে সিঁথি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘প্রথমবারের মতো মনোনয়ন পাওয়াটা আমার কাছে খুব আনন্দের একটি ব্যাপার ছিল। সেই সঙ্গে প্রথমবারই সেরা গায়িকার পুরস্কার পাওয়াটা আমার কাছে অনেক স্পেশাল। গানটি ডুয়েট একটি গান। আমার সঙ্গে গেয়েছেন রেহান রাসুল। গীতিকার সোমেশ্বর অলি এবং সুরকার ও সংগীত পরিচালক সাজিদ সরকার—যাঁরা না থাকলে গানটাই হতো না এবং “নেটওয়ার্কের বাইরে”র পরিচালক মিজানুর রহমান—তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ এত সুন্দর গানটা আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। আর এই গানের জন্য এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। দর্শক গানটিকে পছন্দ করায় তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০