২ সেপ্টেম্বর ২০২৩, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেধা-প্রজ্ঞায় আমরা এগিয়ে যেতে চাই বহুদূর

মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে তিন জন বাংলাদেশি-আমেরিকান বিজয়ী হয়েছেন। তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। গত ৮ আগস্ট অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর পদে নির্বাচিত তিনজন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত চূড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনে মূল নির্বাচনের আগে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন।
মূলধারার রাজনীতিতে আমাদের কমিউনিটির লোকজনের অংশগ্রহণ খুবই ইতিবাচক, কেননা এই অংশগ্রহণের মধ্যদিয়ে নিজেদের ন্যায্য পাওনা আদায়ের পথ সুগম হতে পারে। চূড়ান্ত নির্বাচনেও এই বিজয়ের ধারা অব্যাহত থাকুক। স্থানীয় নির্বাচন এবং মূলধারার রাজনীতিতে সাফল্য পেতে কমিউনিটির লোকজনের ঐক্যবদ্ধ প্রয়াস একান্ত জরুরি। অকারণে হিংসা রেষারেষি না ছড়িয়ে আমরা সকলে উৎসাহ-অনুপ্রেরণা-সহযোগিতার মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করি।
মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটির লোকজনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সে কারণে নিজেদের অধিকার আদায় এখন সময়ের দাবী হয়ে উঠেছে। বাঙালি সংস্কৃতির বহু বিষয় এখনও মিশিগানে উপেক্ষিত। সুতরাং আমাদের নিজ নিজ অবস্থান থেকে মেধা ও প্রজ্ঞার প্রয়োগ প্রয়োজন। অভ্যন্তরীণ সকল কোন্দল পরিহার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মেধা ও প্রজ্ঞার প্রতিদ্বন্দ্বিতা শুরু হোক। শুদ্ধ মনন বিকশিত হোক। বাঙালিরা বিশ্বের যে প্রান্তেই থাকুক তাঁদের সৃজনশীল কর্ম দিয়ে বিজয় নিয়ে আসুক, এটাই একান্ত প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০