বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে সবশেষ কী কথা বলেছিলেন মাইকেল জ্যাকসন

২৫ জুন ২০০৯ সালের এই দিনে চলে যান মাইকেল জ্যাকসন। মাত্র ৫০ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু সারা বিশ্বে শোকের ছায়া ফেলেছিল। চেতনানাশক ওষুধ প্রোপোফল অতিরিক্ত সেবনের ফলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসক কনরাড মারে দণ্ডিত হন। ব্রিটিশ তথ্যচিত্র ‘মাইকেল জ্যাকসন অ্যান্ড দ্য ডক্টর: আ ফ্যাটাল ফ্রেন্ডশিপ’–এ উঠে আসে মাইকেলের শেষ সময়ের কাহিনি, যেখানে মাইকেলের বলা শেষ কথাও জানিয়েছেন বিতর্কিত চিকিৎসক মারে।

 

তথ্যচিত্রে মারে জানান, মৃত্যুর আগে সবশেষ মাইকেল জ্যাকসন তাঁর কাছে প্রোপোফলের অনুরোধ করেন। মাইকেল এটিকে ‘দুধ’ বলে ডাকতেন, এটি দেখতেও দুধের মতো সাদা। ইনসমনিয়ার কারণে দীর্ঘদিন এই ওষুধের ওপর আসক্ত হয়ে পড়েছিলেন মাইকেল। শেষ পর্যন্ত এই প্রোপোফলই হয়ে দাঁড়ায় তাঁর মৃত্যুর প্রধান কারণ। মাইকেল একাকিত্ব পছন্দ করলেও তাঁর বাড়ির আশপাশে পাপারাজ্জি ও ভক্তদের ভিড় তাঁর ভালো লাগত না। মারে বলেন, ‘তিনি বাড়িতে সময় উপভোগ করতে পারতেন না।

 

পাপারাজ্জি ও ভক্তরা সর্বদা তাঁর বাড়ির দিকে নজর রাখত। আমরা বহুবার গাড়িতে পালিয়ে বের হয়েছি। তিনি গাড়ির পেছনের সিটে লুকিয়ে থাকতেন এবং নিরাপত্তাকর্মীদের বলতেন, “আমাদের পিছু নিয়ো না।” তাঁর এসব ঝুঁকি নিতে দেখলে আমার হৃৎস্পন্দন একটু বেড়ে যেত।’ তথ্যচিত্রে মারে আরও জানান, মাইকেল কখনো পেডিকিউর বা ম্যানিকিউর করাননি এবং পায়ের প্রচণ্ড ব্যথা সত্ত্বেও চলাফেরা করতেন। মারে বলেন, ‘তিনি ব্যথায় ভোগা পায়ে হেঁটে চলতেন।

 

আমি বিশেষজ্ঞ ডাক্তারদের এনেছিলাম, যা দেখে তিনি খুব খুশি ছিলেন। প্রথমবার ব্যথাহীন নাচতে সক্ষম হন তিনি, যা তাঁর জন্যও আশ্চর্যের ছিল।’
মাইকেল জ্যাকসন যখন মৃত্যুশয্যায়, মারে তখন টেলিফোনে বান্ধবীদের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন। ফলে জরুরি নম্বরে ফোন করতেও দেরি করেন তিনি। এ রকম বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চার বছর কারাদণ্ডের শাস্তি পান মারে। ‘অনিচ্ছাকৃত খুন’–এর অপরাধে ২০১১ সালে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০