১৭ সেপ্টেম্বর ২০২২, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি টিফা

সৌন্দর্যের জয় জয়জয়কার বিশ্বব্যাপী। বিগত বেশ কয়েক বছর থেকে বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করছেন অনেকেই নানা ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে।

বিশ্বের সবচেয়ে বড় ৩টি সুন্দরী প্রতিযোগিতার ১টি – মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এর দশম বার্ষিকীতে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গাজীপুরের তৌহিদা তাসনিম টিফা।

তৌহুদা তুসনিম টিফা

আগামী অক্টোবরে ইন্দোনেশিয়ায় সোনার মুকুটের লড়াইয়ে তৌহিদা তুসনিম টিফা ৬০ টিরও বেশি দেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই বছর ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগর রিজেন্সির সেন্টুল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে দশটি মুকুট দেওয়া হবে।

আমাদের মিস গ্র্যান্ড বাংলাদেশ,  টিফা, ২৪ বছর বয়সী। তিনি একজন আইন স্নাতক, মডেল, অভিনেত্রী এবং সামাজিক ন্যায়বিচারের আইনজীবী। তিনি সম্প্রতি নুরজাহান প্রজেক্টে (দরিদ্র শিশুদের পুষ্টি এবং শিক্ষার সংস্থান প্রদানের লক্ষ্যে একটি উদ্যোগ) অংশ নিয়ে সামাজিক অ্যাডভোকেসিতে ব্যাপকভাবে জড়িত হয়েছেন। টিফা, মিস ইউনিভার্স বাংলাদেশ-এ সেরা দশে এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এ রানার আপ ছিলেন। সুন্দরী প্রতিযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে আসা সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি তিনি।  টিফা এবারের প্রতিযোগিতায় সম্ভাবনাময় প্রতিযোগী। যতগুলো গুন থাকলে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়,টিফা সে সব গুনের অধিকারী।

তিনি গ্র্যান্ড প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মুকুট পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি একজন মানবাধিকার কর্মি। তিনি নানা সোস্যাল ওয়ার্কে জড়িত।  তিনি বিশ্বে শান্তি ও স্বাধীনতাকে অনুপ্রাণিত করতে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের “যুদ্ধ বন্ধ করুন” প্রচারাভিযানে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আগামী ৩ অক্টোবর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন টিফা।

মিস গ্র্যান্ড বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজ করেছে মিস বাংলাদেশ ইউএস অর্গানাইজেশনের জাতীয় পরিচালক, হিয়াম হাফিজউদ্দিন। হিয়াম হাফিজউদ্দিন একজন জনসংযোগ কৌশলবিদ, মিস বাংলাদেশ ইউএস-এর প্রতিষ্ঠাতা, প্রথম বাংলাদেশি মিস ওয়ার্ল্ড আমেরিকা ফাইনালিস্ট এবং ২০ বছর পর ২০১৫ সালে বাংলাদেশে মূলধারার প্রতিযোগিতা ফিরিয়ে আনার অগ্রপথিক।

মিস বাংলাদেশ ইউ এস এ অর্গানাইজার হিয়াম হফিজউদ্দিন এর সাথে শিকাগোতে কথা হয়, হিয়াম জানান এবারে আমরা অনেক আশাবাদী। বাংলাদেশ মিস গ্লান্ড ইন্টারন্যাশনাল এর ১০ তম  আসরে ভাল করবে। এ বিষয়টি মিডিয়াতে তেমন আসে নাই, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তা অনেকেই জানে না। টিফা সম্পর্কে হিয়াম জানান,টিফা বহুমাত্রিক সৌন্দর্যরূপ এ জন্ম নেয়া একজন অনন্য প্রতিভা। বাংলাদেশ অনেক কিছু প্রত্যাশা করে ইন্দোনেশীয়াতে। ইন্দোনেশীয়ায় ৬০ টি দেশের প্রতিযোগিতায় বাংলাদেশ সোনার মুকুট নিয়ে আসবে। টিফা ও হিয়াম দুজনেই এ রকম আন্তর্জাতিক প্রতিযোগিতায় সকলের সহযোগীতা কামনা করেন। হিয়ামই টিফাকে ইন্দোনেশীয় পাঠাচ্ছে। হিয়াম হাফিজদ্দিন গ্রান্ড ইন্টারন্যাশনাল এর ফ্রান্চাইসি ওউন করে। হিয়াম এর কোম্পানি টিফাকে ক্রাউন দিচ্ছে কম্পিটিশনে যোগ দিতে।

হিয়াম হাফিজদ্দিন (প্রমোটর)

প্রোমোটর হিয়াম আরো  জানান, মিডিয়া যদি এ বিষয়টি সঠিকভাবে সকলকে জানান দেয়, তাহলে প্রতিযোগী ও টীম মেনেজম্যান্ট  অনুপ্রানিত হবে।  সোনার মুকুট প্রাপ্তিতে মিস গ্র্যান্ড বাংলাদেশের অভিযাত্রায় আগামী বছরগুলোতেও  দেশ এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

১০

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১১

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১২

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১৩

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৪

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৫

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৬

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৭

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৮

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৯

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

২০