৬ ফেব্রুয়ারী ২০২৩, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান বেঙ্গলসের ব্যতিক্রমী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি আমেরিকানদের ক্রীড়া সংগঠন মিশিগান বেঙ্গলসের ব্যতিক্রমী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত শনিবার (০৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের ইউনিয়ন অফ অটোমোটিভ ওয়ার্কার (ইউ এ ডাব্লিউ) রিজিয়ন ১ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নৈশভোজ, গালা নাইট ও পুরস্কার বিতরণ। জমকালো এ অনুষ্ঠানে মিশিগাননের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আমেরিকানদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ভূমিকা রাখছে প্রবাসীদের অন্যতম এ স্পোর্টস সংগঠন।

আয়োজনে উপস্থিত ছিলেন মিশিগান বেঙ্গলসের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, স্পন্সর ও কমিউনিটির নেতারা।

সংগঠনের পক্ষ থেকে মিশিগানে বর্ষসেরা খেলোয়াড়, আজীবন সম্মাননা ও সাংবাদিক  সম্মাননা অ্যাওয়ার্ড সহ বিভিন্ন ইভেন্টের শতাধিক খেলোয়ারদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে। মন মাতানো নাচ গানের পাশাপাশি দেশীয় পোশাক, জুয়েলারি ও পিঠাপুলির স্টলের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে.  

এ বছর মিশিগান বেঙ্গলস ক্লাব প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গত তিন বছরব্যাপী ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস,বোলিং  টুর্নামেন্ট আয়োজন করে। এতে কয়েকশ বাংলাদেশি অংশ নেন। করোনার সীমাবদ্ধতা থাকায় গত দুই বছর গালা ও পুরষ্কার প্রদান সম্ভম হয়নি।

গালা নাইট অনুষ্ঠানে প্রবাসী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, কবি, লেখকসহ ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের সফল ব্যক্তিদের পদচারণায় আনন্দমুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান। সবাই মিলে দারুণ আনন্দ উপভোগ করেন।

২০২১ সালের ব্যাডমিন্ডন, বোলিং, টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়ায় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মারুফ মনোয়ার। আর ২০২২ সালের পেয়েছেন কৌশিক আহমেদ।  আজীবন সম্মানা পুরস্কার পেয়েছেন মিশিগান বেঙ্গলসের খেলোয়াড় ও উপদেস্টা মাহবুব চৌধুরী।

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির খবর দেশে এবং প্রবাসে পৌছানোর জন্য সাংবাদিকদের মধ্যে অ্যাপ্রিসিয়েশন (সম্মাননা) অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সম্মননা পেয়েছেন সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস, ঢাকা পোস্ট ও টিবিএন২৪ টেলিভিশনের তোফায়েল রেজা সোহেল, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজ ২৪ এর জুয়েল খান, শাফিক রহমান ও মানবকন্ঠের সাহেল আহমেদ।

 

সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফ সিদ্দিকীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্পেশাল অতিথি ছিলেন ডেট্রুয়েট সিটির ডেপুটি মেয়র টড বিডিসন, ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড.কামরুল মজুমদার, ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ড.নাজমুল হাসান শাহীন, ব্যবসায়ী নাছির সবুজ, রাসেল আলী, ক্রীড়া সংগঠক মাহবুব চৌধুরী, আবাসন জাহেদ উদ্দিন জিয়া, ব্যাপাক সহ-সভাপতি কাউসার খান, মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তায়েফুর রহমান বাবু,ব্যবসায়ী শামীম রহমান,আবাসন ব্যবসায়ী জিএস আফসার।

আয়োজকদের আয়োজকদের মধ্যে ছিলেন আমিন সরফুজ্জামান পুলক, মারুফ কুতুব, ওয়াসিফ জামি, লুবা পলাশ, সাফকাত রহমান আবির,সাফিউর বাশির শাফি, ফয়সাল ইসলাম, নাফিস কোরেশি ও কৌশিক আহমেদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমিন সফুজ্জামান, রাসনা শারমিন ও সানজিয়া সুলতানা। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছে এসএসএন লোন, বেঙ্গল ইন্স্যুরেন্স, টমারফ হোন্ডা, এএইচ রিয়েল স্টেট ও জেএস গ্রুপ।

 

পুরস্কার বিতরণের পাশাপাশি নাচগানে জমজমাট ছিল অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করে ছোটবন্ধু মনজুড়ি, হিয়া, আরিয়ানা রায়, আরুশ, আরিয়া, সৃজা, উরভি, মানিশা, তন্নি, কিশা, জয়িতা, রিদিতা, শ্রেয়া, সানজিদা, এমি, সুরভী, দেবাশ্রী, আরুষী, গুনগুন, বৃন্তি,, পৃথিকা, দেবারতি, ললিতা, গীতিকা, অন্তরা অন্তি, সাদিয়া, পারমিতা নীতু, ও ফারহা।

গান পরিবেশন করে শিশুশিল্পী আরিশা হাসান, জারা আনোয়ার, গুঞ্জন, নাজমুল আনোয়ার, রিশাদ ফারিহা, তৃনা বড়ুয়া ও জনপ্রিয় আমেরিকান কন্ঠশিল্পী নিকোল স্টিভেন্স।

ক্রিকেটে গত তিন বছর চ্যাম্পিয়ন হএছে মিশিগান টাইটান, ২২ শালে রানার আপ মিশিগান কোবরা, ২০২১ সালে মিশিগান অ্যাভেঞ্জার, ২০২০ সালে মিশিগান হিরোস।।

সবশেষে রিদম অব বাংলাদেশ ব্যান্ড দল সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়েছে। রিদম অব বাংলাদেশ ব্যান্ডে ছিলেন ভোকাল সাফকাত, ইফাজ, সাফী, আকাশ ও আবির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১০

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১১

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

১২

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

১৩

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১৪

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১৫

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৭

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৮

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৯

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

২০