২১ ফেব্রুয়ারী ২০২৩, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে হ্যামট্র্যামিক সিটির একুশ উদযাপন

মিশিগান স্টেটের হ্যামট্র্যামিক সিটি হলে সিটি অফ হ্যামট্রামিকের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

হ্যামট্রামিক সিটির জুসম্যান পার্কে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে হ্যামট্রামিক সিটির মেয়র আমির গালিব, কাউন্সিলর নাইম চৌধুরী, মুহিত মাহমুদ, আমান্ডা জোকায়াস্কি সহ মিশিগানবাসী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মিশিগানের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা দিবস অমর একুশে পালন করেছে।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান,মিশিগান স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,জালালাবাদ সোসাইটি অব মিশিগান, বাংলাদেশি আমেরিকান পলিটিকাল কাউন্সিল( বিএপিসি), সিলেট সদর দক্ষিণ সুরমা,বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ, গোলাপগঞ্জ সমিতি অব মিশিগান, বাংলা প্রেস ক্লাব মিশিগান,গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ,বঙ্গবন্ধু পরিষদ মিশিগান,যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ,গোলাপগঞ্জ সমিতি অব মিশিগান এবং আরো অনেকেই।

আলোচনায় সভায় বক্তব্য রাখেন  কাউন্সিলর নাইম চৌধুরী, মুহিত মাহমুদ।  সাবেক কাউন্সিলর আবু মুসা নবীন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে ছাত্রসমাজ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করে ১৪৪ ধারা ভঙ্গ করে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে নিহত হন। তাঁদের আত্মত্যাগেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১০

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১১

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১২

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৩

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৪

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৫

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৬

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৭

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৮

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৯

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

২০