শফিক রহমান
১৭ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

 

গত ১৪ মার্চ রোজ শনিবার ওয়ারেন সিটির মাসায়ালা কিং রেষ্টুরেনটে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান ইউএস এর দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরু তেই এসোসিয়েশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ আগত অতিথি বৃন্দ ও সুধীবৃনদসহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের কে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও সাগত জানান।

 

 

 

এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জামালুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ উপস্থাপনায় ও সাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ। এতে অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান ইউএস উপদেষ্টা মনাফ আহমেদ (বাবুল), জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মোস্তফা আনোয়ার, গোয়াইনঘাট এসোসিয়েশনের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, আমিনুল হক, সাবেক সভাপতি ওবায়েদ উল্লাহ বাবুল, কোষাধ্যক্ষ সোয়াইব আহমদ, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরিফ আহমদ, জৈন্তা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খাজা আফজাল হোসেন,

 

 

 

জৈন্তাপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহিদ আহমদ, শামীম আহমদ, সিলেট গ্যাস ফিল্ডের সাবেক কর্মকর্তা মাহমুদুর রহমান রব্বানী, সাইফ উদ্দীন ভুইয়া, মুফিজুর রহমান প্রিন্স, সাবেক ব্যাংক কর্মকর্তা বদরুল আলম, সামসুল ইসলাম, হারুন উর রশিদ, কবির আহমেদ রিমন, এহসান হাবিব চৌধুরী, ফয়সল আহমেদ ও শফিকুল ইসলাম বুলবুল, জালালাবাদ সোসাইটি অব মিশিগান ইউএস এর সভাপতি এম হোসেন সোলেমান ও সাধারণ সম্পাদক হাবিব রহমান, অনতম সদস্য জিল্লুর রহমান, হ্যামট্রামিক সিটির মেয়র প্রোটেম কাউন্সিলম্যান কামরুল হাসান, চট্টগ্রাম এলোমেোনাই এসোসিয়েশনের সভাপতি কাজী এবাদ, এডভোকেট সালাহ উদ্দীন, কমিউনিটি নেতা খলকুর রহমান, মোস্তাক আহমদ মুক্তা, জাভেদ সিরাজ জিছান ।

 

 

 

বক্তারা বলেন পবিত্র মাহে রমাদান সিয়াম সাধনার মাস।এ ই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তারা মাহে রমাদানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও পরিবারের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে সকলের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন সংঘাত হিংসা নিন্দা ও মানুষে মানুষে দন্ধ পরিহার করে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামিক শিক্ষাকে কাজে লাগিয়ে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভে নিজেকে নিয়োজিত রাখতে সবাই কে অনুরোধ জানান। এতে সদ্য বাংলাদেশ থেকে আগত এসোসিয়েশনের বিভিন্ন এলাকার ১৫ জনকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই সাথে তারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন কারী দের কে অসংখ্য ধন্যবাদ জানান।

 

 

সভাপতি তার বক্তব্যে সকলের প্রানবন্ত ও সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেত্রিবৃন্দ ও অথিতিবৃন্দদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে বিভিন্ন জাতীয় দিবস ও সামাজিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগীতা কামনা করেন। সমাপনীতে দেশের কল্যান ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করেন কোমপানিগঞ্জ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলহাজ আব্দুর রকিব। এতে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেত্রিবৃন্দ, অথিতিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০