১৫ অগাস্ট ২০২৩, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন অনুষ্ঠিত

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ (ইনকের) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির হলমির্চ পার্কে রবিবার (১৪ আগস্ট) এ বনভোজন অনুষ্ঠিত হয়। আমেরিকার বিভিন্ন শহর থেকে এতে অংশগ্রহণ করেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি।

বনভোজনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে যোগ দেন। অনেকে একা, অনেকে আবার বন্ধুদের সাথে নিয়ে আসেন। কর্মব্যস্ত প্রবাস জীবনে এমন আনন্দ আয়োজন ছোট-বড় সকলের মনকেও প্রফুল্ল করে।

বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাছির আহমদ বাবুলের সঞ্চালনায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ।

উদ্বোধন শেষে শুরু হয় খেলাধুলা। বাচ্চাদের দৌড়, মোরগ লড়াই, দড়িটান, মহিলাদের মার্বেল চামচ, হাড়ি ভাঙা, বালিশ বদলসহ আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশীয় খেলাধুলা। যেখানে নারী ও পুরুষরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। সবাই মেতে ওঠেন গল্পগুজব ও হাসি-তামাশায়। এক সময় বনভোজনটি পরিণত হয় মিনি বাংলাদেশে ।

 

বনভোজনে ভুরিভোজের আয়োজনে ছিলো দেশি-বিদেশী মজাদার সব খাবার। বিশেষ আকর্ষণ ছিলো র‍্যাফেল ড্র। এতে ১ম পুরষ্কার ছিলো পেট্রা টাইটেল এজেন্সির সৌজন্যে একটি মারসিটিস জীপ গাড়ি। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য ছিলো নানা রকমের আকর্ষণীয় পুরস্কার।

বনভোজনে সিলেট, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট এবং মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও মূলধারার রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, অফিসিয়াল ডেলিগেট, কাউন্সিলরসহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বনভোজনে আগত সকল অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি আজমল হোসেন ও সাধারণ সম্পাদক বাছির আহমদ বাবুল। তারা প্রতি বছর এমন আয়োজনে সকলকে পাশে থাকার আহবান জানান। পাশাপাশি বনভোজনের সকল প্রকার ভুল ভ্রান্তিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখেন।

সৈয়দ সাহেদুল হক, মোহাম্মদ সুলেমান, আনোয়ার কামাল, সেলিম আহমদ, নজরুল রহমানসহ উক্ত সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজনের সফল সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০