২০ জুলাই ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে কোটা সংস্কার আন্দোলনের বর্ষপূর্তিতে প্রবাসীদের আবেগঘন স্মৃতিচারণ

যুক্তরাষ্ট্রের মিশিগানে ২০২৪ সালের ঐতিহাসিক ১৮ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক স্মৃতিচারণ ও কৃতজ্ঞতা সভা।  গত ১৮ জুলাই  সন্ধ্যায় ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে মিলিত হন সেই সময়ের অনলাইন ও অফলাইন অগ্রসৈনিকরা, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসেও প্রতিরোধের কণ্ঠস্বর হয়েছিলেন।

 

 

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক দেলোয়ার আনসারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় । বক্তারা স্মরণ করেন ২০২৪ সালের উত্তাল সেই দিনগুলো, যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো মিশিগানের রাস্তায় এক কণ্ঠে নেমে এসেছিলেন।

 

 

বক্তরা তাদের বক্তব্যে “১৮ জুলাই ২০২৪ ছিল শুধু একটি তারিখ নয়, এটি ছিল প্রবাস থেকে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য বহিঃপ্রকাশ।” সেই আন্দোলনের প্রথম দিন থেকেই যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা— জাহিদুল ইসলাম মারুফ, মহিবুল হাসান চৌধুরী, মুন্নি রহমান, আজমল হোসেন, মাহির ফয়সল, তানভীর চৌধুরী, মোজাদ্দেদ সানি, জামিল আহমেদ, ইয়াহিয়া রহমান, জাবেদ খান, সাদিক সিদ্দিক, আলবি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, আখতার হোসেন ও সাফওয়ান আহমেদ। তাঁদের প্রত্যেকের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে উঠে আসে।

 

 

প্রসঙ্গত, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে মিশিগানের প্রবাসীরা প্রথম ঐতিহাসিক ১৮ জুলাই একটি বিশাল প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। সেই ধারাবাহিকতায় আরও কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সবশেষে ৫ আগস্টের বিজয় র‍্যালিতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের গণজাগরণ ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১০

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১১

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১২

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৩

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৪

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৫

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৬

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৭

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৮

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৯

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

২০