২৮ জানুয়ারী ২০২৩, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের ১৮৬ বছর পদার্পনে মজার তথ্য

ডি জওয়ান উইন্ডমিল। ছবি: ডেট্রয়েট ফ্রি প্রেস/ফাইল

মিটেন স্টেট, উলভারিন স্টেট বা এমনকি গ্রেট লেক স্টেট নামে পরিচিত, আমাদের প্রিয় মিশিগান এখন ১৮৬ বছর বয়সী!

মিশিগান ২৬ জানুয়ারী ১৮৩৭ সালে যুক্তরাষ্ট্রের ইউনিয়নে যোগদান করে ২৬তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।

মিশিগানবাসীদের জন্য এই রাজ্যকে গর্ব করার মত অনেক মজার তথ্য রয়েছে।

পানিতে ঘেরা রাজ্য

মিশিগানের প্রাকৃতিক সম্পদ বিভাগের মতে, আপনি মিশিগানের স্থলভাগে কখনই ওয়াটার বডি (জলাশয়) থেকে ৬ মাইল বা রাজ্যের গ্রেট লেক থেকে ৮৫ মাইলের বেশি দূরে নন।

মিশিগানে অনেকগুলো নদী রয়েছে। আলাস্কা ব্যতীত অন্য যেকোনো রাজ্যের চেয়ে বেশি উপকূল রয়েছে এ রাজ্যে।

মিশিগানে চারটি গ্রেট লেক রয়েছে‌। সেগুলো হচ্ছে লেক সুপিরিয়র, মিশিগান, হুরন এবং এরি। গ্রেট লেকগুলিতে উত্তর আমেরিকার ৮০ শতাংশের বেশি পানি রয়েছে।

তাছাড়া বিশ্বের স্বাদু পানির ২০ শতাংশেরও বেশি রয়েছে এ রাজ্যে।

ম্যাকিনাক ব্রিজ: দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি

ম্যাকিনাক ব্রিজ (সেতু) উচ্চ এবং নিম্ন অঞ্চলের উপদ্বীপকে সংযুক্ত করেছে।

সেতুটি সম্পূর্ণ হতে তিন বছর সময় নেয় এবং ১৯৫৭ সালে প্রথম খোলা হয়।

এটি পাঁচ মাইল বিস্তৃত এবং বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলির একটি হিসাবে পরিচিত।

উইন্ডমিল

মার্কিন যুক্তরাষ্ট্রে একমাত্র সক্রিয় ডাচ উইন্ডমিল মিশিগানে অবস্থিত।

ডি জওয়ান উইন্ডমিল (ডাচ ভাষায় রাজহাঁস বা গ্রেসফুল বার্ড), পিওর মিশিগান এর তথ্য অনুসারে, ১৯৬৪ সালে নেদারল্যান্ডস মিশিগানে আনা হয়েছিল।

এই উইন্ডমিলটি ১৮৮৪ সালে নির্মিত হয়েছিল। ডি জওয়ান পাঁচ তলা ভবনের সামন উঁচু এবং এর পাশে একটা দৃষ্টিনন্দন গার্ডেন রয়েছে।

হলিডে প্যারেড

ইউএসএ টুডের টেন বেস্ট রিডার্স চয়েজ ২০২২ অনুসারে মিশিগানে রয়েছে যুক্তরাষ্ট্রের সেরা হলিডে প্যারেড এবং হলিডে হোম ট্যুর।

উল্লেখ্য, ডেট্রয়েটে আমেরিকার থ্যাঙ্কসগিভিং প্যারেড তৃতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সেরা প্যারেড হিসাবে মনোনীত হয়েছিল।

আরও পড়ুনঃ মিশিগান স্টেট পুলিশে থাকছে না মোটরসাইকেল ইউনিট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০