১৯ জানুয়ারী ২০২৩, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান স্টেট পুলিশে থাকছে না মোটরসাইকেল ইউনিট

টহলরত অবস্থায় মিশিগান স্টেট পুলিশের মোটরসাইকেল ইউনিটের সদস্যরা। ছবি: সংগৃহীত

মিশিগান স্টেট পুলিশের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তন হতে যাচ্ছে।

এ অঙ্গরাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে টহল দিতে দীর্ঘ দিন ধরে পুলিশের মোটরসাইকেল ইউনিট ব্যবহারিত হলেও এখন তা ভেঙে দেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ পদক্ষেপের ফলে মোটরসাইকেল রাইডারদের আইন ভঙ্গ করার জন্য সাজা দেওয়া একটু কঠিন হতে পারে। কারণ কীভাবে মোটরসাইকেল আইন মান্য করতে হয় তা একজন রাইডার ভালো ভাবে বোঝে এবং ভঙ্গকারিকে সহজেই ধরতে পারে। তাছাড়া মোটরসাইকেল এমন জায়গায় যেতে পারে যেখানে গাড়ি সহজে যেতে পারে না।

ওকল্যান্ড কাউন্টির মাইকেল বোচার্ড ছয় বছর ধরে ব্লুমফিল্ড টাউনশিপে পুলিশের মোটরসাইকেল ইউনিটের অফিসার ছিলেন।

তিনি বলেন, কমিউনিটির যেকোন ইভেন্টে দ্রুত সেবা পৌঁছাতে পুলিশের জন্য মোটরসাইকেল একটি কার্যকর যানবাহন হিসেবে ব্যবহারিত হয়।

‘অবশ্যই আপনি জরুরী পরিস্থিতিতে কোন বিভাজনকৃত রাস্তা দিয়ে যাওয়ার জন্য আপনার ড্রিম ক্রুজের থেকে মোটরসাইকেলে সাচ্ছন্দে যেতে পারবেন। মিশিগান স্টেট পুলিশের এ ধরনের পরিবর্তনে আমি বিস্মিত,’ বোচার্ড বলেন।

যে কারণে মিশিগান স্টেট পুলিশে এই পরিবর্তন 

মিশিগান স্টেট পুলিশ অফিসার মাইকেল শ অ্যাকশন নিউজকে বলেন, বেশ কয়েকটি অপারেশনাল কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে মিশিগান স্টেট পুলিশের চারজন সদস্য মোটরসাইকেল ইউনিটে দায়িত্ব পালনের সময় মারা যায়। তাদের মধ্যে ২০১৫ সালে ক্লার্কস্টনে চাড উলফ এবং ২০১৭ সালে কেন্ট কাউন্টিতে টিম ও’নিল মোটরসাইকেল রাইডের সময় দুর্ঘটনার স্বীকার হয়ে নিহত হয়।

ট্রুপার শ আরও বলেন, তাছাড়া নিরাপত্তা পরিবর্তনও এক্ষেত্রে (মোটরসাইকেল ইউনিট বন্ধ হওয়া) একটি উল্লেখযোগ্য কারণ।

আরও পড়ুনঃ ২০২৩ সালে ‘ফুল মুন’, ‘সুপারমুন’, ‘ব্লু মুন’ যখন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০