৩ জানুয়ারী ২০২৩, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্চে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা বাংলাদেশের মানুষের কাছে এক জনপ্রিয় নাম ।তেমনি ভাবে বাংলাদেশও আর্জেন্টিনার কাছে সমান জনপ্রিয়। তার প্রমাণ পাওয়া যায় কাতার বিশ্বকাপেই। বিশেষ করে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এবার পৌঁছে গেছে আলবিসেলেস্তেদের ড্রেসিংরুমেও। সবমিলিয়ে আর্জেন্টাইনদের কাছে বাংলাদেশ এখন পরিচিত এক নাম। এবার বাংলাদেশে আসতে যাচ্ছে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল।

গত মার্চে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে ঢাকায় আসার মৌখিক সম্মতি দিয়েও শেষ পর্যন্ত স্পন্সর সংকটে আসতে পারেনি আর্জেন্টিনা দল। তবে ম্যারাডোনা-মেসিদের দেশের জাতীয় কাবাডি দল টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আগামী ১১ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে।

আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন এবারের টুর্নামেন্টে দল বাড়ছে। আর্জেন্টিনা আসবে বলেও নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে এবারের টুর্নামেন্টে।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, কেনিয়া ও পোল্যান্ড। আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০