বাংলা সংবাদ ডেস্ক
৭ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্যারাগুয়ের সেই শরীরসর্বস্ব ফুটবল স্রেফ তাদের পরীক্ষাই নেয়নি, ফরাসি স্নায়ুর ওপর দিয়ে যেন বুলডোজার চালিয়েছে। কিলিয়ান এমবাপ্পের ওই পেনাল্টিটা যদি জালে না জড়াত, তবে আজ অন্য গল্প লেখা হতো। কিন্তু ফুটবল তো আর ‘যদি’ কিংবা ‘কিন্তু’র ওপর দাঁড়িয়ে বাঁচে না। রক্তচাপ বাড়ানো সেই রাতের বাধা পেরিয়ে ফ্রান্স এখন কোয়ার্টার ফাইনালে। আগামী ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনে তাদের সামনে ফুটবলে আফ্রিকার নতুন সূর্য মরক্কো।  

 

খাতায়-কলমে ম্যাচটি সেমিফাইনালে ওঠার। কিন্তু ফরাসি শিবিরের ফুরফুরে হাওয়ায় হঠাৎই যেন চোট আর কার্ডের হাহাকার। ফরাসি সহকারী কোচ গি স্টিফোঁর চোখেও প্যারাগুয়ের বিপক্ষে ওই জয়ের মূল্য তেমনই চড়া। তরুণ দলটির মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দেখে তিনি মুগ্ধ। তবে বোস্টনের ম্যাচটার আগে ডাগআউটে কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজও স্পষ্ট। মার্কোস থুরাম গত সোমবার অনুশীলনে ফিরেছেন। ফরাসি শিবিরে ওটুকুই স্বস্তি। বাকিটা জুড়ে শুধুই ধোঁয়াশা। অ্যাবডাক্টরের চোটে ভুগতে থাকা অরেলিয়াঁ চুয়ামেনিকে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে কাটাতে হচ্ছে। সহকারী কোচ স্টিফোঁর কণ্ঠেও সেই উদ্বেগ, ‘ওর চোটের উন্নতি দেখছি। তবে ম্যাচটি বৃহস্পতিবার, হাতে সময় কম। ও অবশ্য ব্যক্তিগতভাবে অনুশীলন করছে।

 

তার ওপর প্যারাগুয়ে ম্যাচে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ডটি দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ফরাসি ফুটবল ফেডারেশন অবশ্য এই কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। মরক্কো যে স্রেফ রূপকথা লিখতে আসেনি, তা হাকিমি-দিয়াজরা ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেওয়া, আর নকআউটে নেদারল্যান্ডস ও কানাডাকে বিদায় করা কোনো ফ্লুক নয়। বিশেষ করে সহ-আয়োজক কানাডাকে যেভাবে তারা পাত্তাই দেয়নি, তাতে ফরাসি থিঙ্কট্যাংক নড়েচড়ে বসতে বাধ্য।

 

মরক্কোর পাসিং ফুটবল ও কাউন্টার অ্যাটাকের মিশ্রণকে সম্পূর্ণ ‘নতুন চ্যালেঞ্জ’ মানছেন স্টিফোঁ। তাঁর মতে, ‘ওরা সুসংগঠিত, গোছাল এবং পাল্টা আক্রমণে দারুণ বিপজ্জনক। মাঠের সবখানেই ওদের ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর মতো ফুটবলার আছে।’ একদিকে আশরাফ হাকিমি আর ব্রাহিম দিয়াজদের নিখুঁত কাউন্টার অ্যাটাক, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের ইউরোপীয় ঘরানার গতিশীল ফুটবল। শেষ আটের এই ম্যাচটা ফরাসিদের জন্য স্বস্তির হবে, নাকি মরক্কোর রূপকথার নতুন কোনো ট্রিলজি লেখা হবে? উত্তর লুকিয়ে বোস্টনের সবুজ মাঠে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১০

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১১

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১২

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৩

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১৪

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১৭

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

১৮

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১৯

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

২০